জলসংকট কাটাতে এবার ময়দানে মোদী! 'মন কী বাত'-এ প্রধানমন্ত্রীর চমকপ্রদ বার্তা
ফের 'মন কী বাত' অনুষ্ঠানে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও একটি রবিবারে নিজের নানান বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন একাধিক বিষয়।
ফের 'মন কী বাত' অনুষ্ঠানে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও একটি রবিবারে নিজের নানান বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন একাধিক বিষয়। দেশের সাম্প্রতিক পরিস্থিতি থেকে ইতিহাসের একাধিক অধ্যায় তিনি তুলে ধরেছেন এই অনুষ্ঠানে। আর তারমধ্যে উঠে এসেছে দেশের সাম্প্রতিক জলসংকট।

জলসংকট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, এই সংকট কাটিয়ে তুলতে গোটা দেশের একত্রিত হওয়া প্রয়োজন। এবিষয়ে গোটা দেশ যেন ঐক্যবধ্য হয়ে সচেতনতা গড়ে তোলা তার আর্জি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। এছাড়াও মোদী চমকপ্রদ এক বার্তায় দেশবাসীর কাছে অনুরোধ করেছেন , যদি কারোর কাছে জল সংরক্ষণ করে রাখার কোনও প্রাচীন বিরল পন্থা জানা থাকে, তাহলে সেটাও জেন তুলে ধরা হয়। এতে দেশের জলসংকট মোকাবিলা করা সম্ভব বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।
PM Modi: I have 3 request-Appeal to all, including eminent people from all walks of life to create awareness on water conservation. Share info of traditional methods of water conservation. If you know about any individuals or NGOs working on water, do share about them (file pic) pic.twitter.com/OimS1d7hTH
— ANI (@ANI) June 30, 2019
প্রধানমন্ত্রী জানান, বৃষ্টি থেকে আসা ৮ শতাংশ জল দিয়ে এই বছরে চলছে কৃষিকাজ। মোদী বলেন, এবার সময় এসেছে সমস্যা কাটিয়ে তোলার । তিনি বলেন, 'আমি বিশ্বাস করি অন্যান্য সমস্যার মতো এই সমস্যাও কেটে যাবে যদি এতে সমস্ত মানুষ যোগ দেন। ' মোদা এদিন বলেন, দেশের বিভিন্ন অংসে জল ধরে রাখার বিভিন্ন পদ্ধতি রয়েছে । আর সেই বিষয়ে কোনও নির্দিষ্ট পন্থা এখনও পর্যন্ত উঠে আসেনি। প্রসঙ্গত, একাধিক সমীক্ষায় উঠে এসেছে , ২০১৯ সাল এখনও পর্যন্ত শুষ্কতম বর্ষা দেখা দিয়েছে জুন মাসে। বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে ৩৮ শতাংশ কম এখনও। যার ফলে দেশের বিভিন্ন প্রান্তে সলসংকট শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications