Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বঙ্গোপসাগর-ভারত মহাসাগরে বাড়ছে তাপপ্রবাহ! আশঙ্কা বাড়িয়ে প্রতি দশকে তাপমাত্রা বৃদ্ধি ০.১৫ ডিগ্রি করে

বঙ্গোপসাগর-ভারত মহাসাগরে বাড়ছে তাপপ্রবাহ! আশঙ্কা বাড়িয়ে প্রতি দশকে তাপমাত্রা বৃদ্ধি ০.১৫ ডিগ্রি করে

দিন কয়েক আগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। এই ধরনের ঘটনার পিছনে আবহাওয়া বিজ্ঞানীরা জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করছেন। এই জলবায়ু পরিবর্তনের জেরে ক্ষতি হচ্ছে সমুদ্রেরও। প্রভাব পড়ছে উষ্ণায়নের। যার জেরে ২০২১-এ ছটি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত মহাসাগরে। বঙ্গোপসাগরের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ভারতে গত বছরে যে ছটি আবহাওয়া সম্পর্কিত ঘটনা ঘটেছে, তার চারটিই ছিল এই বঙ্গোপসাগরে।

রাজ্যসভায় আলোচনা

রাজ্যসভায় আলোচনা

জলবায়ু পরিবর্তন নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভায় আলোচনা হয়। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং মহাসাগরে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়টি উল্লেখ করে তথ্য প্রকাশ করেন। সংসদে মন্ত্রী জানান, ২০২১-এ তাপমাত্রার পরিবর্তন কিংবা তাপপ্রবাহ স্বাভাবিকের থেকে বেশি হলেও, তাতে আগেকার রেকর্ড ভাঙেনি। তিনি উল্লেখ করেন ২০২১ সালে পশ্চিম ভারত মহাসাহর অঞ্চলে তাপপ্রবাহ ৪ গুণ বেশি ছিল। যেখানে প্রতিদশকে তাপমাত্রা বাড়ছে ১.৫ শতাংশ হারে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে ২-৩ গুণ বেড়েছে। যা প্রতি দশকে বেড়েছে ০.৫ শতাংশ হারে।

বৃদ্ধি পেয়েছে সমুদ্রের উ়ষ্ণতা

বৃদ্ধি পেয়েছে সমুদ্রের উ়ষ্ণতা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফে বলা হয়েছে, সাম্প্রতিক দশকগুলিতে ভারত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ১৯৫১ থেকে ২০১৫ সালের মধ্যে প্রতি দশকে সমুদ্রের উষ্ণতা ০.১৫ সেলসিয়াস হারে ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

সাগরে-মহাসাগরে বাড়ছে তাপপ্রবাহ

সাগরে-মহাসাগরে বাড়ছে তাপপ্রবাহ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিরিওলজির সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, ১৯৮২ থেকে ২০১৮ সালের মধ্যে পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলে অন্নত ৬৬ টি তাপপ্রবাহ তৈরি হয়েছিল আর ওই সময়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ৯৪ টি তাপপ্রবাহ।
রাজ্যসভায় সরকারের তরফে জানানো হয়েছে, দেশের আবহাওয়া বিভাগ বর্ষার পূর্বাভাসগুলি করার জন্য সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রাকেও ব্যবহার করে। যার মাধ্যমে কোনও দুর্যোগ সম্পর্কে আগাম পরিকল্পনা কিংবা দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করা হয়।

আগে রাষ্ট্রসংঘের তরফেও সতর্কবার্তা

আগে রাষ্ট্রসংঘের তরফেও সতর্কবার্তা

এর আগে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কীয় প্যানেলের তরফেও সতর্কবার্তা দিয়ে বলা হয়েছিল, এই শতাব্দীর শেষ নাগাদ ভারতের উপকূল ১২ টি শহর ডুবে যেতে পারে। মুম্বই, চেন্নাই, চোবি, বিশাখাপত্তনমের মতো শহরগুলি প্রায় তিন ফুট জলের তলায় চলে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এছাড়াও গবেষকরা সতর্ক করে বলেছেন, তাপমাত্রা বৃদ্ধির ফলে উপকূলে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রায় ১০০ গুণ বেড়ে যেতে পারে। বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ গোলার্ধ এলাকা, ভূমধ্যসাগর, আরব দেশগুলি, উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দেশগুলি যেমন হাওয়াই, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+