গোয়ায় অ্যাডভান্টেজ কংগ্রেস! বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রেখে এখনও অপেক্ষায় বিজেপি
মহারাষ্ট্রে ক্ষমতায় থেকে শিবসেনা দলের অভ্যন্তরে বিদ্রোহ থামাতে না পারলেও গোয়ায় (Goa) বিরোধী আসনে থেকেও কংগ্রেস (congress) আপাতত সামলে নিল বিদ্রোহ। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবেগেরুয়া শিবির কংগ
মহারাষ্ট্রে ক্ষমতায় থেকে শিবসেনা দলের অভ্যন্তরে বিদ্রোহ থামাতে না পারলেও গোয়ায় (Goa) বিরোধী আসনে থেকেও কংগ্রেস (congress) আপাতত সামলে নিল বিদ্রোহ। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে গেরুয়া শিবির কংগ্রেসের বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখছে। সে থেকে অনেক বিশ্লেষক মনে করছেন বিজেপি এখন হাল ছাড়েনি।

৮ বিধায়ককে চাই বিজেপির
দলত্যাগ বিরোধী আইনকে পাশ কাটিয়ে বিধানসভায় কংগ্রেস সদস্যদের দলে নিতে বিজেপির চাই ১১ জনের মধ্যে অন্তত ৮ জনকে। তবে এই মুহূর্তে তা সম্ভব নয়। আশা না ছেড়ে বিজেপির তরফে কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক দিগম্বর কামাতের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে খবর।
প্রসঙ্গত এবার কামাতকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে রেখেই গোয়ার নির্বাচনী লড়াইয়ে নেমেছিল কংগ্রেস। কিন্তু কংগ্রেস হেরে যায়। তারপরেই কামাতকে কংগ্রেস বিরোধী নেতার পদে বসায়নি কংগ্রেস। তাতে ক্ষুব্ধ ছিলেন দিগম্বর কামাত।
সেই ক্ষোভকেই কাজে লাগায় বিজেপি। রবিবার হঠাৎ জানা যায় ৫ কংগ্রেস বিধায়কের সঙ্গে দলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, দিগম্বর কামাত ৫ বিধায়ককে নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে।

বিজেপির তরফে ১৫ থেকে ২০ কোটির প্রস্তাব
কংগ্রেসের একটি সূত্রে দাবি করা হয়েছে, বিজেপি ৬ বিধায়ককে গোয়া থেকে সরানোর জন্য চাটার্ড বিমান রেডি করে ফেলেছিল। বিজেপির এক শীর্ষ নেতাই এব্যাপারে বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে দাবি। সেখানে বিধায়কদের ১৫ থেকে ২০কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিধায়ক সংখ্যা কমে যাওয়ায় সেই পরিকল্পনা বাতিল করে দেয় গেরুয়া শিবির।

নজর রাখছে কংগ্রেস
কংগ্রেস আপাতত বিদ্রোহ স্তব্ধ করে দিতে পারলেও, বিজেপি হাল ছাড়তে নারাজ, এমনটাই খবর সূত্রের। অন্যদিকে কংগ্রেসও কয়েকজন বিধায়কদের ওপরে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অপসারিত বিরোধী নেতা মাইকেল লোবোও রয়েছেনবলে জানা গিয়েছে। সোমবার তিনি জানিয়েছেন কংগ্রেসের সঙ্গেই রয়েছেন।

বিজেপির কোনও ভূমিকা নেই
এদিন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত দাবি করেছেন, কংগ্রেসের এই সংকটে বিজেপির কোনও ভূমিকা নেই। সোমবার কংগ্রেস অভিযোগ করেছিল, বিজেপিই তাদের দল ভাঙানোর চেষ্টা চালাচ্ছে। এদিন তারই উত্তর দেন মুখ্যমন্ত্রী।
কংগ্রেসের অভিযোগ ছিল মাইকেল লোবো এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত দলত্যাগ করতে ষড়যন্ত্র করছেন। যে কারণে কংগ্রেসের তরফে বিধানসভার অধ্যক্ষের কাছে এই দুই বিধায়ককে অযোগ্য ঘোষণা করতে চিঠি দেওয়া হয়। অন্যদিকে মাইকেল লোবোকেও বিরোধী নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications