ঘূর্ণিঝড় জাওয়াদে অতিভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া! ওড়িশা ও বাংলার যেসব জেলায় প্রভাবের সম্ভাবনা

ঘূর্ণিঝড় জাওয়াদে অতিভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া! ওড়িশা ও বাংলার যেসব জেলায় প্রভাবের সম্ভাবনা

শনিবার ৪ ডিসেম্বর সকালে অন্ধ্রপ্রদেশ-ওড়িশার মধ্যে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad)। যার জেরে ওড়িশা তো বটেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব পড়তে চলেছে বলে সতর্ক করেছে আবহাওয়া (Weather) দফতর। বৃষ্টি (Rain) ও ঝোড়ো (Wind) হাওয়া নিয়ে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

ওড়িশার জন্য বৃষ্টির সতর্কবার্তা

ওড়িশার জন্য বৃষ্টির সতর্কবার্তা

৩ ডিসেম্বর ভারী বৃষ্টির সতর্কবার্তা গজপতি, গঞ্জাব, পুরী এবং জগতসিংপুরে।
৪ ডিসেম্বর ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা গজপতি, গঞ্জাব, পুরী, জগতসিংপুর, খুরদা, নয়াগড়, কেন্দ্রপাড়া, কটক, ভদ্রক, বালাসোর, জাজপুর। এর মধ্যে অতিরিক্ত বৃষ্টি হতে পারে জঞ্জাম, পুরী এবং জগতসিংপুরে।
৫ ডিসেম্বর ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগতসিংপুর, জাজপুর, কটক, কেওঞ্ঝর, ঢেঙ্কানল এবং ময়ূরভঞ্জ জেলায়।

ওড়িশার জন্য ঝড়ের সতর্কবার্তা

ওড়িশার জন্য ঝড়ের সতর্কবার্তা

২ ডিসেম্বর থেকেই ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে বঙ্গোপসাগরে। ঘন্টায় সর্বোচ্চ ৮৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৩ ডিসেম্বর তা বেড়ে ঘন্টায় ১১০ কিমি পর্যন্ত হতে পারে। ৩ ডিসেম্বর মধ্যরাত থেকে উপকূল এলাকায় ঝড়ের সর্বোচ্চ বেগ ঘন্টায় ৯০ কিমি পর্যন্ত হতে পারে। যা ৪ ডিসেম্বর বিকেল পর্যন্ত জারি থাকতে পারে বলেও জানানো হয়েছে। ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার পিকে জেনা সব জেলাশাসককে আবহাওয়া দফতরের খবরের ওপর নির্ভর করে পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে বলেছেন।

 পশ্চিমবঙ্গের জন্য বৃষ্টির সতর্কবার্তা

পশ্চিমবঙ্গের জন্য বৃষ্টির সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ৪ ডিসেম্বর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ৫ ডিসেম্বর অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া এবং কলকাতায়। এছাড়াও ওইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মালদহ জেলায়।

 পশ্চিমবঙ্গের জন্য ঝড়ের সতর্কবার্তা

পশ্চিমবঙ্গের জন্য ঝড়ের সতর্কবার্তা

৪ নভেম্বর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়া জেলায় ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৫ ডিসেম্বর নাগাদ তা আরও বাড়বে। উল্লিখিত জেলাগুলিতে তা সর্বোচ্চ ৫০ কিমি বেগে হতে পারে। এছাড়া রুলিয়া, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মালদহ জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+