দেশের করোনা নিয়ে ক্রমেই বাড়ছে চিন্তা! কেন ছড়াচ্ছে সংক্রমণ? জানালেন হার্ভার্ডের ভারতীয় চিকিৎসক

লকডাউন শিথিল হতেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সমস্ত পরিষেবা। খুলেছে সরকারি-বেসরকারি অফিস। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশের করোনা সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন হার্ভার্ডের গ্লোবাল হেল্থ ইনস্টিটিউটের ডিরেক্টর ডঃ আশিষ ঝা।

২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৮২১ জন

২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৮২১ জন

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৮২১ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ২৫ হাজার ২৮২। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৬৯৯। এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ২ লক্ষ ৩৭ হাজার ১৯৬ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছে প্রায় ১০ হাজার মানুষ।

কী বললেন ডঃ ঝা?

কী বললেন ডঃ ঝা?

এই পরিস্থিতিতে ডঃ ঝা বলেন, 'এই মুহূর্তে দেশে বাড়তে থাকা সংক্রণে আমি বিশেষ ভাবে উদ্বিগ্ন। ভারতের জনসংখ্যা ও ঘন বসতি এই সংক্রমণ ছড়ানোর মূলে রয়েছে। এই যে ংক্রমণের হার এত বেশি, তা মূলত আমরা দেখতে পারছি মুম্বই, দিল্লি, চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতে। উত্তরপ্রদেশের মতো রাজ্যতেও আমরা সংক্রমণের হার বাড়তে দেখছি।'

সংক্রমণ ছড়াচ্ছে যেসব রাজ্যে

সংক্রমণ ছড়াচ্ছে যেসব রাজ্যে

এদিকে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে তামিলনাড়ুতেও । গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫৩২ জন। এখানে এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৩৭৭ জন। সংক্রমণ বাড়ছে উত্তরপ্রদেশ ছাড়াও গুজরাত, রাজস্থান, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে। দেশে প্রতিদিন করোনা আক্রান্তের হার গড়ে বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজারে।

বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত

বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত

আক্রান্তের নিরিখে আমেরিকা, ব্রাজিল, রাশিয়ার পরই বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে মুম্বইয়ে। এখনও পর্যন্ত এরাজ্যে ১ লক্ষ ৩২ হাজার ৭৫ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। গত ২৪ ঘণ্টায় শুধু এরাজ্যেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৭০ জন। তারপরই রয়েছে দিল্লি। এখানে কোরোনা আক্রান্ত ৫৯ হাজার ৭৪৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+