হোটেলে নেতাদের নিয়ে উল্লাস দেবেন্দ্র ফড়নবীশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ১ জুলাই

সুপ্রিম কোর্ট (Supreme Court) আস্থা ভোটের ওপর স্থগিতাদেশ না দেওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ভাগ্য নির্ধারণ হয়ে যায়। তারপরেই ফেসবুক লাইভ করে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা (resignation) দেওয়ার

সুপ্রিম কোর্ট (Supreme Court) আস্থা ভোটের ওপর স্থগিতাদেশ না দেওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ভাগ্য নির্ধারণ হয়ে যায়। তারপরেই ফেসবুক লাইভ করে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা (resignation) দেওয়ার কথা ঘোষণা করেন। ঠিক সেই সময়ে মুম্বইয়ের একটি হোটেলে চলছিল বিজেপির (BJP) বৈঠক। সেখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে (Devendra Fadnavis) মিষ্টি খাইয়ে উৎসব পালন করে গেরুয়া শিবির। শোনা যাচ্ছে আগামী ১ জুলাই শুক্রবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন।

ধাক্কা সুপ্রিম কোর্টে

ধাক্কা সুপ্রিম কোর্টে

উদ্ধব শিবিরের কাছে প্রথম ধাক্কা ছিল সুপ্রিম কোর্টে ১৬ বিধায়কের অযোগ্য ঘোষণা কার্যকর না হওয়া। সেখানেই সুপ্রিম কোর্ট ওই মামলায় পরবর্তী শুনানির দিন ঠিক করে ১১ জুলাই। এদিকে সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই রাজ্যপাল চিঠি দিয়ে বৃহস্পতিবারমুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আস্থা ভোটের নির্দেশ দেন। তারই বিরুদ্ধে এদিন সুপ্রিম কোর্টে আবেদন করে উদ্ধব ঠাকরে শিবির। প্রায় সাড়ে তিন ঘন্টা শুনানি চলে। রাত নটার পরে এব্যাপারে রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। আস্থা ভোটের ওপরে স্থগিতাদের না দেওয়ার কথা জানিয়ে
দেয় সুপ্রিম কোর্ট।

ইস্তফা ঘোষণা উদ্ধব ঠাকরের

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরেই রাত সাড়ে নটায় ফেসবুক লাইভ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেখানে তিনি এনসিপি এবং কংগ্রেসকে ধন্যবাদ জানান তাঁকে সমর্থনের জন্য। সঙ্গে তিনি বলেন, সরকারিভাবে ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করতে পেরেতিনি খুশি। উদ্ধব ঠাকরে বলেন, তিনি অপ্রত্যাশিতভাবেই ক্ষমতায় এসেছিল। আবার সেইভাবেই বেরিয়ে যাচ্ছেন। তবে তিনি চিরতরে সরে যাচ্ছেন না। তিনি মুম্বইয়ের থাকবেন এবং শিবসেনা ভবনে বসবেন। তিনি ফের সবাইকে একত্রিত করবেন। এরপরেই উদ্ধর ঠাকরে ঘোষণা করেন
তিনি মুখ্যমন্ত্রী এবং বিধান পরিষদ থেকে পদত্যাগ করছেন।

হোটেলে বৈঠকের মধ্যে উল্লাস

এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পরেই মুম্বইয়ের তাজ প্রেসিডেন্ট হোটেলে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সেখানেই বিজেপির পরিষদীয় দলের সদস্য এবং রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে বৈঠক করেন। সেই সময়ই খবর আসে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন।
সেই খবর পাওয়ার পরেই নেতারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। হোটেলে কার্যত উৎসব শুরু করে দেন বিজেপি নেতারা। কেনই বা হবে না। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে গোঁ ধরে থাকার জন্য আড়াই বছর আগে ৮০ ঘন্টা মুখ্যমন্ত্রী থাকার পরে ইস্তফা দিতে হয়েছিল এই দেবেন্দ্র ফড়নবীশকে।

গোয়ার হোটেলে বিদ্রোহীরা

গোয়ার হোটেলে বিদ্রোহীরা

অন্যদিকে, এদিন বিকেলে গুয়াহাটি থেকে গোয়ায় আসেন একনাথ শিন্ডে-সহ শিবসেনার বিদ্রোহী বিধায়করা। তারা ওঠেন ডোনাপলার তাজ রিসর্ট হোটেলে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিজেপি শাসিত গুজরাত থেকে বিজেপি শাসিত অসম হয়ে আরেক বিজেপি শাসিত রাজ্য গোয়ায় পৌঁছন শিবসেনার বিদ্রোহী বিধায়করা।
আস্থা ভোটে অংশ নিয়ে বৃহস্পতিবার সকালে তাঁদের মুম্বই যাওয়ার কথা। ডোনাপলায় সমুদ্রমুখী হোটেলটি গোয়ার রাজভবন থেকে কিছুটা দূরে অবস্থিত। এদিন সন্ধেয় শিন্ডে শিবির ও সহযোগীজের জন্য ১০০ টির বেশি ঘর বুক করা হয় বলে সূত্রের খবর। মহারাষ্ট্রের সিন্ধুদুর্গের সঙ্গে গোয়ার সীমান্ত রয়েছে। এই সিন্ধুদুর্গের শিবসেনা বিধায়ক বৈভব নায়েক উদ্ধব ঠাকরেকে সমর্থন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+