ছোট্ট 'মাফলার ম্যান'কে ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল!
ছোট্ট 'মাফলার ম্যান'কে ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল!
সকালবেলা দিল্লি নির্বাচনের ফলাফল সামনে আসতেই আম আদমি পার্টির জয়জয়কার শুরু হয়ে যায়। ৭০ টির মধ্যে যেখানে বিজেপি মাত্র ৭টি আসনে জয়ী হয়েছে, সেখানে আম আদমি পার্টি পেয়েছে ৬৩ টি আসন।

এরপর আম আদমি পার্টির তরফে একটি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে মাফলার ম্যান হিসাবে একটি ছোট্ট শিসুকে তুলে ধরা হয়। মূলত মাফলার ম্যান বলতে ভারতীয় রাজনীতিতে কেজরিওয়ালকেই বোঝানো হয়। তবে ছোট্ট এই শিশুর কেজরিওয়াল সাজের ছবি এদিন মাতোয়ারা করে দিয়েছে গোটা নেট দুনিয়াকে। মুহূর্তে এই ছবি এদিন বাইরাল হয়ে যায়।
Mufflerman 😄 pic.twitter.com/OX6e8o3zay
— AAP (@AamAadmiParty) February 11, 2020
এদিকে, ৫৩ শতাংশ ভোট শেয়ার নিয়ে এদিন তৃতীয় বারের জন্য দিল্লির মসনদ নিশ্চিত করে ফেলেছেন কেজরিওয়াল। এদিকে.,বিজেপির তরফে ২০২০ সালের দিল্লি বিধানসভা ভোটে শেয়ারের পরিমাণ ছিল ৩৮.৪৯ শতাংশ। ২০১৫ সালের সঙ্গে তুলনা করলে দেখা যাবে সেক্ষেত্রে বিজেপির দখলে ভোট শেয়ারের সংখ্যা বেড়েছে। কারণ ২০১৫ সালে বিজেপির ভোট শেয়ার ছিল ৩২.২ শতাংশ। যা নিঃসন্দেহে পদ্মশিবিরের কাছে প্রাসঙ্গিক বার্তা।












Click it and Unblock the Notifications