বিহারে থমকাল জেডিইউ, নীতীশের চোখের সামনেই পায়ের তলার জমি শক্ত করল বিজেপি

বিহারে থমকালো জেডিইউ, নীতীশের চোখের সামনেই পায়ের তলার জমি শক্ত করল বিজেপি

সময় যতই গড়াচ্ছে ততই পরিষ্কার হচ্ছে এনডিএ-র জয়ের রাস্তা। অন্যদিকে, প্রথমদিকে এগিয়ে গেলেও, পরে পিছিয়ে পড়ে আরজেডি-কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোট। এদিকে নির্বাচন কমিশন কর্তৃক মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে পর্যন্ত প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে আপাত ভাবে বিজেপি-জেডিইউ এগিয়ে থাকার কথা হলেও আখেড়ে লাভ হয়েছে বিজেপির।

সিংহভাগ আসনেই এগিয়ে বিজেপি

সিংহভাগ আসনেই এগিয়ে বিজেপি

এখনও পর্যন্ত দেখা যাচ্ছে ৭৭ টি আসেন এগিয়ে রয়েছে গেরুয়া শিবিরের প্রার্থীরা। অন্যদিকে ৫১টি আসনে এগিয়ে রয়েছে জেডিইউ। পাশাপাশি বিহারের মোট ২৪৩টি আসনের মধ্যে ৬৫টি আসনে এগিয়ে লালুপ্রসাদের আরজেডি। ১৯টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ১১টি আসনে এগিয়ে সিপিআইএমএল।

নীতীশের ঘাড়ে বন্দুক রেখেই পায়ের তলার মাটি শক্ত করল বিজেপি

নীতীশের ঘাড়ে বন্দুক রেখেই পায়ের তলার মাটি শক্ত করল বিজেপি

নীতীশের ঘাড়ে বন্দুক রেখেই পায়ের তলার মাটি শক্ত করল বিজেপি

গত নির্বাচনের পর থেকে অনেকটাই ফিকে হয়েছে নীতীশ ক্যারিশমা

গত নির্বাচনের পর থেকে অনেকটাই ফিকে হয়েছে নীতীশ ক্যারিশমা

এদিকে কয়েক বছর আগে আরজেডির হাত ছেড়ে বিজেপির হাত ধরার পরেই রাজ্য জুড়ে ক্রমেই কমতে থাকে জেডিইউর দাপট। ক্রমেই ফিকে হতে তাকে নীতীশ ক্যারিশমাও। এবার যেন তারই স্পষ্ট ছাপ দেখা গেল চলতি বিধানসভা নির্বাচনে। অন্যদিকে জেডিইউ-র ঘাড়ে বন্দুক রেখে খেলা শুরু করলেও এখন বিহারে পায়ের তলায় অনেকটাই মাটি শক্ত হয়েছে বিপির। বেড়েছে সাংগঠনিক শক্তিও। অন্যদিকে ধীরে ধীরে কার্যত বিজেপির তোতাপাখিতে পরিণত হয়েছেন নীতীশ।

 নয়া নাগরিকত্ব আইন নিয়েও বিজেপির সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় হেঁটেছে জেডিইউ

নয়া নাগরিকত্ব আইন নিয়েও বিজেপির সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় হেঁটেছে জেডিইউ

এদিকে এনআরসি হোক বা সিএএএ একাধিক ইস্যুতে এর আগে সরাসরি বিজেপির বিরুদ্ধতা করতে দেখা গেছে নীতীশকে। এমনকী শেষ নির্বাচনী প্রচারে এসে যোগী আদিত্যনাথ মোদীর নয়া নাগরিকত্ব আইনের পক্ষে সুর চড়ালে পাল্টা ধুয়ে দেন নীতীশ কুমার। অন্যদিকে আবার বেকারত্ব মোকাবিলা হোক বা পরিযায়ী সঙ্কট ঠেকাতে আবার কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে দেখা যায় নীতীশকে। এমতাবস্থায় নীতীশ-মোদীর এই নরমে-গরমে সম্পর্কের রেশ ধরে আখেরে বিজেপিরই লাভ হল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+