মন্নতে আজই দীপাবলি, আরিয়ানকে জেল থেকে আনতে গেলেন শাহরুখ

মন্নতে আজই দীপাবলি, আরিয়ানকে জেল থেকে আনতে গেলেন শাহরুখ

আজই সেই বহু প্রতীক্ষিত মুক্তি। ছেলে আরিয়ানকে আনতে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে িগয়েছেন শাহরুখ খান। আজ আদালতের জামিনের আর্ডার আর্থাররোড জেলে পৌঁছবে। তারপর আরিয়ান খানকে মুক্তি দেবে জেল কর্তৃপক্ষ। ছেলেকে নিয়ে বাড়ি ফিরবেন শাহরুখ খান। মান্নতে আজ উৎসবের মেজাজ। ২৮ দিন পর ছেলে বাড়ি ফিরছে। সকাল থেকেই শাহরুখের বাড়ির সামনে আনাগোনা শুরু হয়ে গিয়েছে অনুরাগীদের।

আরিয়ানকে জেল থেকে আনতে গেলেন শাহরুখ

আজই জেল থেকে ছাড়া পেতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। ইতিমধ্যেই কোর্টের কাজ শুরু হয়ে গিয়েছে। জামিনের অর্ডার আর্থার রোড জেলে পৌঁছলেই আরিয়ানের মুক্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার জামিন পাওয়ার পরেই আদালতের কাজের জন্য শুক্রবার মুক্তি হয়নি আরিয়ান খানের। শুক্রবারের রাতটা জেলেই কাটাতে হয়েছে। এদিকে মান্নতে অধীর অপেক্ষায় রয়েছেন শাহরুখ এবং গৌরী খান। গতকাল আরিয়ানের জামিনের আর্ডারে একাধিক নিয়ম দেওয়া হয়েছে। অভিনেত্রী জুহি চাওলা আরিয়ান খানের জামিনের ১ লক্ষ টাকার বন্ডে সই করেছেন। আদালত জামিনের আবেদনের অনুমোদন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে। তাতে বলা হয়েছে আরিয়ানকে তাঁর পাসপোর্ট আদালতে জমা করতে হবে। এবং প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে এনসিবির দফতরে তাঁকে হাজিরা দিয়ে হবে।

২৬দিন টানা জেলে থাকার পর বৃহস্পতিবার মুম্বই হাইকোর্ট আরিয়ান খানের জামিন মঞ্জুর করে। কিন্তু সেদিনও জামিনের আবেদনের বিরোধিতা করেছিল এনসিবি। আরিয়ান খান রোজ মাদক সেবন করেন বলে দাবি করেছিল এনসিবি। সেকারণেই আরিয়ান খানের সঙ্গে মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে বলে দাবি ছিল তাঁদের। জেরার জন্য তাই আরও কয়েকদিন আরিয়ান খানকে হেফাজতে চেেয়ছিল তারা। এদিকে আরিয়ান খান বারবারই দাবি করেছেন তিনি প্রতিদিন মাদক সেবন করতেন না। আরিয়ান খানের সঙ্গে এদিন তাঁর দুই বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও জামিন মঞ্জুর করেছে আদালত।

আরিয়ান কান্ডে মহারাষ্ট্র জুড়ে এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে নিয়ে তোলপাড় চলছে। সমীর ওয়াংখেড়ে নাকি আরিয়ান খানের মুক্তির জন্য ২৫ কোটি টাকা চেয়েছেন। এমনই দাবি করেছিলেন মাদক মামলার অন্যতম সাক্ষী। ভিডিও ফুটেজে আরিয়ান খানের মাদক মামলার এই সাক্ষীর দাবি শোরগোল ফেলে দিয়েছিল গোটা দেশে। তারপরেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এনসিবি নজরদারি শুরু করে। এদিকে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মলিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি করে গিয়েছেন। সমীর ওয়াংখেড়ে নাকি নিজের নথি জাল করে চাকরি পেয়েছেন। সমীর নিজে মুসলিম। কিন্তু হিন্দু দাবি করে থাকেন। এই নিয়ে সমীর ওয়াংখেড়ের প্রথম বিয়ের নিকাহ নামা প্রকাশ্যে এনেছেন নবাব মালিক। তার পাল্টা জবাবে সমীর ওয়াংখেড়ে বলেছেন তিনি জন্মগত ভাবে হিন্দু। তাঁর মা মুসলিম। মায়ের ইচ্ছেতেই তিনি নিকাহ নামা তৈরি করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+