ভারতীয় মুদ্রায় খোদাই হতে চলেছে গায়ত্রী মন্ত্র, নতুন উদ্যোগ মোদী সরকারের
আর্য সমাজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার একটি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করতে চলেছে। এই মুদ্রায় প্রথমবারের মতো দেবনগরী হরফে গায়ত্রী মন্ত্র খোদাই করা থাকবে, যা ভারতীয় মুদ্রার ইতিহাসে এক নতুন সংযোজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই উদ্যোগ নিয়েছে।
এর আগে আরএসএসের (RSS) শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি বিশেষ মুদ্রা প্রকাশিত হয়েছিল। সেখানে প্রথমবার 'ভারত মাতা'র ছবি ভারতীয় মুদ্রায় দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে আরএসএস শতবর্ষ উদযাপনের জন্য সেই মুদ্রা ও ডাকটিকিট উন্মোচন করেছিলেন।

দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ সালের এপ্রিলে তৎকালীন বম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। সম্প্রতি প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্য সমাজের ১৫০ বছর পূর্তি উদযাপন স্মরণে ১৫০ টাকার এই বিশেষ মুদ্রাটি তৈরি করা হবে।
মুদ্রাটির সম্মুখভাগে অশোক স্তম্ভের সিংহ প্রতীক থাকবে, যার নিচে দেবনগরী হরফে 'সত্যমেব জয়তে' লেখা থাকবে। বাম দিকে 'ভারত' এবং ডান দিকে ইংরেজিতে 'INDIA' লেখা থাকবে। সিংহ প্রতীকের নিচে টাকার প্রতীক এবং সংখ্যায় '150' মুদ্রিত থাকবে।
মুদ্রার বিপরীত পৃষ্ঠে আর্য সমাজের ১৫০ বছর পূর্তির লোগো থাকবে। এর উপরে দেবনগরী হরফে লেখা এবং নিচে ইংরেজিতে 'ARYA SAMAJ 150 YEAR CELEBRATION' লেখা থাকবে। লোগোর বাম দিকে '1875' এবং ডান দিকে '2025' সাল আন্তর্জাতিক সংখ্যায় খোদাই করা হবে।
গায়ত্রী মন্ত্রের প্রথম অংশ দেবনগরী হরফে হিন্দি লেখার নিচে এবং দ্বিতীয় অংশটি ইংরেজি লেখার 'ARYA SAMAJ 150 YEAR CELEBRATION'-এর উপরে খোদাই করা হবে। এই উদ্যোগটি আর্য সমাজের ঐতিহ্য ও অবদানকে স্মরণীয় করে রাখবে।












Click it and Unblock the Notifications