নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরলেন অরবিন্দ
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ পানগারিয়া।
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ পানগারিয়া। পড়াশোনার জগতে ফের ফিরচে চান বলে ইস্তফাপত্রে জানিয়েছেন অরবিন্দ।
ইন্দো-আমেরিকান অর্থনীতিবিদ অরবিন্দ পনগারিয়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। এর আগে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রধান ইকোনমিস্ট ছিলেন।

এর পাশাপাশি অতীতে অরবিন্দ মারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এছাড়া বিশ্বব্যাঙ্ক, আইএমএফ, বিশ্ব বানিজ্য সংস্থা ও রাষ্ট্রপুঞ্জের 'ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট' সংস্থার হয়েও তিনি কাজ করেছেন।
অরবিন্দ পনগারিয়া প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি পাশ করেছেন।












Click it and Unblock the Notifications