Arvind Keriwal: মুখ্যমন্ত্রী পদ ছাড়েননি, জেল থেকেই সরকারি কাজ শুরু করে দিলেন কেজরিওয়াল
ইডির হাতে গ্রেফতারির পরেই আম আদমি পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল জেল থেকেই সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল। সেই মতো কাজ শুরু করে দিলেন তিনি। আজ সকালে জেল থেকে প্রথম সকারি নির্দেশিকা জারি করলেন অরবিন্দ কেজরিওয়াল।
গত বৃহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। ইডি তাঁর বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করে। তারপরে ২৭ তারিখ পর্যন্ত ইডি হেফাজতে রয়েছেন তিনি। কিন্তু কোনওভাবেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না তিনি। তাই জেল থেকেই সরকারি কাজ শুরু করে দিয়েছেন তিনি।

আবগারি দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। কেজরিওয়াল নাকি গোয়া নির্বাচনের জন্য ১০০ কোটি টাকা নিয়েছিলেন। সেই টাকা হাওয়ালার মাধ্যমে ব্যবহার করা হয়েছিল এমনই দাবি করেছে ইডি। আদালতে জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি কাণ্ডের কিংপিন বলে দাবি করেছেন। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনুসিংভি দাবি করেছিলেন, আবগারি দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ইডি যাঁদের গ্রেফতার করেছে তাঁদের কেউ কেজরিওয়ালের নাম করেননি তাহলে কিভাবে তাঁরা এই দাবি করতে পারেন।
এদিকে এখনও পর্যন্ত গ্রেফতারির পর কেজরিওয়ালের কোনও বার্তা পাওয়া যায়নি। তবে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। আম আদমি পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল গ্রেফতার হলেও দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন কেজরিওয়ালই। তিনি জেল থেকেই সরকারি কাজ পরিচালনা করবেন। সেটাই করে দেখালেন তিনি। গ্রেফতারির পর আজ প্রথম সরসারি নির্দেশিকা জেল থেকে জারি করলেন কেজরিওয়াল।
গরম এগিয়ে আসছে আর গরমে রাজধানীতে বেড়ে যায় জলসংকট। সেকারণে দিল্লিবাসীর কথা ভেবে জলমন্ত্রীকে নির্দেশিকা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জলনিকাশী ব্যবস্থা এবং জলসংকট মোকাবিলায় লেফটেন্যান্ট গভর্নরের কাছে সাহায্য চাইতে বলেছেন তিনি। দিল্লির মানুষকে কোনও ভাবেই ভোগান্তির মুখে পড়তে দেওয়া যাবে না বলে নির্দেশিকায় অতশীকে জানিয়েছেন তিনি।
এদিকে কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে আজও দেশজুড়ে আন্দোলনে সামিল হচ্ছেন আম আদমি পার্টির লোকেরা। তাঁরা দিল্লি জুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আম আদমি পার্টির সদস্যরা। গোটা দেশেই কোনও না কোনও জায়গায় চলছে প্রতিবাদ আন্দোলন। এদিকে ইন্ডিয়া ব্লকের নেতারা কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র বিরোধিতা করেছেন। তাঁরা অভিযোগ করেছেন বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই সব কাজ করাচ্ছে।












Click it and Unblock the Notifications