Arvind Kejriwal: ইডির হেডকোয়ার্টারে কেমন কাটল কেজরিওয়ালের রাত, গ্রেফতারির প্রতিবাদে আজ দেশজুড়ে প্রতিবাদে আপ

ইডির হেফাজতে কাটল রাত। আজই সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের জামিনের মামলার শুনানি। এদিকে আজই দিল্লির মুখ্যমন্ত্রীকে হেফাজতে চেয়ে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করবে ইডি। রাতে তাঁকে দফায় দফায় জেরা করা হয়েছে। আম আদমি পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০,০০০ টাকা পেয়েছে মাত্র তদন্তকারীরা।

এদিকে কেজরিওয়ালের গ্রেফতারির পরেই দিল্লিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ কেজরিওয়ালের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে দিল্লিতে উত্তেজনা সামাল দিতে আম আদমি পার্টির সদর কার্যালয়ের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই রাস্তা দিয়ে যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে আজ দেশজুড়ে প্রতিবাদে পথে নামছে আম আদমি পার্টি।

Arvind Kejriwal

আজই আবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের জামিনের মামলার শুনানি রয়েছে। জানা গিয়েছে ইডি সকালে কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাঁকে আদালতে পেশ করবে। মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন কাউকে গ্রেফতার করার ঘটনা এই প্রথম। এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করেছে ইডি। তবে সেটা তিিন মুখ্যমন্ত্রী পদ থেকে আগে ইস্তফা দিয়েছিলেন তারপরে ইডি তাঁকে গ্রেফতার করেছিল।

শোনা যাচ্ছে ইডি কেজরিওয়ালকে হেফাজতে চাইবে। কেজরিওয়ালকে হেফাজতে নিয়ে তাঁকে জেরা করতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। পুরো জেরাটি লিখিত হবে এবং তার ভিডিওগ্রাফি করা হবে। এদিকে দিল্লির রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল রাত থেকে দিল্লিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। কেজরিওয়ালের বাড়ির চারপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে কোনও রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না।

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এই প্রথম কোনও পদে থাকা কোনও মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করল ইডি। এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেকে গ্রেফতার করলেও গ্রেফতার হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন।

নির্বাচনী বিধির মধ্যেই কেজরিওয়ালের গ্রেফতারি রীতিমতো বড় ঘটনা গোটা দেশে। বিরোধীরা অভিযোগ করেছেন বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা বশত এই কাজ করেছে। গতকাল থেকেই তার প্রতিবাদে সামিল হয়েছেন বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী সকলেই দাবি করেছেন বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার শিকার কেজরিওয়াল।

যদিও বিজেপি নেতারা গতকাল থেকে ইডির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন কেজরিওয়াল দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। আবগারি নীতি বদল করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি। সূত্রের খবর ইডি নাকি তদন্তে জানতে পেরেছে গোয়ার বিধানসভা নির্বাচনে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন কেজরিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+