মুখ্যমন্ত্রী হয়েও আম আদমি থাকতে চান, তাই দফতরের দায়িত্ব নিতে নারাজ কেজরিওয়াল

মুখ্যমন্ত্রী হয়েও আম আদমি থাকতে চান, তাই দফতরের দায়িত্ব নিতে নারাজ কেজরিওয়াল

মুখ্যমন্ত্রী হয়েও আম আদমি হয়েই থাকতে চান অরবিন্দ কেজরিওয়াল। তাই এবারও কোনও দফতরের দায়িত্ব নিেত নারাজ তিনি। সাধারণের জন্য শুধু মাত্র মন্ত্রী হয়েই থাকতে চান আম আদমি সুপ্রিমো। ২০১৫ সালে প্রথমবার দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি কোনও দফতরের দায়িত্ব না নিয়েই রয়েছেন।

এবারও দফতর ছাড়া মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

এবারও দফতর ছাড়া মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

এবারও নিজে কোনও দফতরের দািয়ত্ব নিচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত করার পর সাংবাদিকদের তিনি জানান, অনেকেই আমাকে প্রশ্ন করে কেন কোনও দফতরের দায়িত্ব তিনি নেন না। তার উত্তরে আমি বলি, সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই তাই কোনও বিশেষ দফতরের দায়িত্ব নিজের কুক্ষিগত করে রাখতে চাই না। দিল্লির বাসিন্দারা আমাকে জিতিয়ে যে গুরুদায়িত্ব দিয়েছে সেটা পূরণ করাই এখন আমার প্রধান উদ্দেশ্য।

অমিত শাহের সঙ্গে সাক্ষাত

অমিত শাহের সঙ্গে সাক্ষাত

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম অমিত শাহের মুখোমুখি হলেন অরবিন্দ কেজরিওয়াল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। সৌজন্য মুলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লিবাসীর জন্য কেন্দ্রের সহযোগিতা নিয়েই কাজ করতে চান বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণই মূল টার্গেট

দিল্লিবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণই মূল টার্গেট

দিল্লিতে বিধানসভা ভোটে আপের জয়কে আম আদমির প্রতি উৎসর্গ করেছিলেন কেজরিওয়াল। ভোটের আগে দিল্লি বাসীর সুবিধার্থে যে প্রতিশ্রুতি তিিন দিয়েছিলেন সেটা পূরণ করাই এখন কেজরিওয়ালের মূল উদ্দেশ্য। সেকারণেই তিনি নিজে কোনও দফতরের দায়িত্ব নিচ্ছেন না। কারণ কোনও দফতরের দায়িত্ব নিলে অন্যদিকে নজর দেওয়া যায় না বলে মনে করেন কেজরিওয়াল। আর দিল্লিবাসীর সামগ্রিক উন্নয়নই এখন তার মূল লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+