'আমি দোষী নই', জেলে বসেই সমর্থকদের চিঠি লিখলেন অরবিন্দ কেজরিওয়াল

'আমি দোষী নই', জেলে বসেই সমর্থকদের চিঠি লিখলেন অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ২৪ মে : জেল থেকে বসেই আপ সমর্থকদের জন্য চিঠি লিখলেন অরবিন্দ কেজরিওয়াল। চিঠিতে বললেন তিনি কোনও দোষ করেননি যার জন্য তাঁকে শাস্তি পেতে হচ্ছে। এই চিঠি দিল্লির ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য সমর্থকদের অনুরোধ জানিয়েছেন কেজরিওয়াল।

বিজেপি-র প্রাক্তন সভাপতি নীতিন গড়করির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় মানহানির মামলা রুজু হয় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। জামিনের ১০,০০০ টাকা দিতে রাজি না হওয়ায় ২ দিনের কারাবাসের আদেশ মিলেছিল। তার পরেও নিজের গোঁ ছাড়েননি তিনি। ফলে হাজতবাসের মেয়াদ বাড়ল। আগামী ৬ জুন পর্যন্ত কারাগারে থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে।

এদিকে আপ নেতারা ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে জনমত গঠনের কাজ শুরু করেছেন। কিন্তু বলাই বাহুল্য এখন কেজরিওয়ালের জনপ্রিয়তায় ভাটা পড়েছে তাই জনমত গঠন করে কেজরিওয়ালের পক্ষে লড়ার শক্তি জোটাতে হিমশিম খাচ্ছেন আম নেতারা। ফলে এবারে নিজের জন্য মাঠে নামতে হয়েছে খোদ কেজরিওয়ালকেই।

ওই চিঠিতে তিনি আবেদন জানিয়েছে, এই চিঠি যেন প্রত্যেক দিল্লিবাসীর ঘরে ঘরে পৌছে দিতে। এবং সমর্থকরা যেন ঘরে ঘরে পৌছে প্রত্যেকটি মানুষকে বোঝান যে অরবিন্দ কেজরিওয়াল কোনও অন্যায় করেনি যার জন্য ওকে সাজা দেওয়া হচ্ছে।

কেজরিওয়াল ওই চিঠিতে লিখেছেন, যে অভিযুক্ত সে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আর যে মানুষটা কোনও অন্যায় করেনি তাঁকে জেলে রাখা হচ্ছে।

আদালতের নির্দেশ কেজরিওয়ালের মনমতো না হওয়ায় প্রশ্ন তুলেছিলেন তিনি। তার উত্তরে আদালত জানিয়েছিল, চাইলে আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে আর্জি জানাতে পারেন তিনি তাতে কোনও আপত্তি নেই। কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ আদালতের নির্দেশকেই মানতে বাধ্য় তিনি।

এদিকে কেজরিওয়ালকে জেলে ঢোকানো হলে আপ নেতা যোগেন্দ্র যাদব, রাখি বিড়লার নেতৃত্বে তিহার জেলের বাইরে বিক্ষোভ শুরু হয়। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, কড়া নিরাপত্তার ফলে তিহার জেলের পরিসীমার মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না বিক্ষোভকারীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+