Arvind Kejriwal: 'জেল থেকেই সরকার চালাবেন মুখ্যমন্ত্রী', কেজরিওয়ালের গ্রেফতারির আশঙ্কা করে বার্তা বিধায়কদের
আবগারি দুর্নীতি মামলায় কোমর কষেছে ইডি-সিবিআই। একাধিক মন্ত্রীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এবার কি তাহলে কেজরিওয়ােলর পালা। এই নিয়ে জল্পনা চলছে। তার মধ্যেই আপ বিধায়করা সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন যে গ্রেফতার গলেও কেজরিওয়ালই থাকবেন তাঁদের মুখ্যমন্ত্রী।
কেজরিওয়াল গ্রেফতার হলেও তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে না। তিনি জেল থেকেই সরকারি কাজ চালাবেন। ইতিমধ্যেই ইডি আবার তলব করেছে কেজরিওয়ালকে। গতবারে হাজিরা এড়িয়েছে তিিন কাজেই এবার হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আম আদমি পার্টির বিধায়করা দাবি করেছেন, কেজরিওয়ালকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। মোদী সরকার কেজরিওয়ালকে জেলে ভরার চক্রান্ত করছে। সেকাণে আম আদমি পার্টির বিধায়করা আজ কেজরিওয়ালের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন। এবং বৈঠক করে কেজরিওয়ালকে তাঁরা জানিয়েছেন যে কোনও ভাবেই তাঁরা কেজরিওয়ালের পদত্যাগ গ্রহণ করবেন না। জেলে থাকলেও সেখান থেকেই তিনি সরকারের সব কাজ পরিচালনা করবেন।
আপ বিধায়ক অতসী সাংবাদিক বৈঠক করে জািনয়েছেন যে আদালতের কাছে তাঁরা আর্জি জানাবেন যেন জেল থেকেই কেজরিওয়াল মন্ত্রিসভার বৈঠক করতে পারেন। তাঁরা জািনয়েছেন দিল্লি পুরসভার কাউন্সিলরদের সঙ্গেও তিনি বৈঠক করবে খুব শীঘ্রই।












Click it and Unblock the Notifications