অসুস্থ কেজরিওয়াল, দিল্লিতে বিনামূল্যে জল সরবরাহের ঘোষণা হতে পারে আজই

দিল্লির জল বোর্ড আধিকারিকরা বিকেল ৪টেয় বৈঠকে বসবেন
টুইটে কেজরিওয়াল জানিয়েছেন, "গতকাল রাত থেকেই ১০২ জ্বর। পেটের গোলোযোগ। দুঃখিত আজ অফিসে যেতে পারব না।"
এর পর আরও একটি টুইট করেন নয়া কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী। জানান, "আজ অফিস যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূ্র্ণ ছিল। আমরা ভেবেছিলাম আজই বিনামূল্যে জল সরবরাহের বিষয়ে ঘোষণ করব।"
নির্বাচনে জেতার আগেই কেজরিওয়াল জানিয়েছিলেন ক্ষমতায় এলে দিল্লির গৃহস্থের জন্য ৭০০ লিটার জল বিনামূল্যে দেওয়া হবে। প্রত্যাশিত ছিল আজই এই বিষয়ে নির্বাহী সিদ্ধান্তের কথা ঘোষণা করবে আপ সরকার। কিন্তু কেজরিওয়ালের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সে বিষয়ে এখনও নিশ্চিত নয় মন্ত্রিসভার সদস্যরা।












Click it and Unblock the Notifications