দিল্লিতে জয়ের কংগ্রেসের সঙ্গে চুক্তি করার চেষ্টা করেছিলেন কেজরিওয়াল : যোগেন্দ্র যাদব
নয়াদিল্লি, ১১ মার্চ : দলের কর্মী ও সমর্থকরদের উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রবীন আম আদমি পার্টি নেতা যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত ভূষণ। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে বললেন, "শান্ত থআকুন, এবং ভাবুন এখনও পর্যন্ত কী হয়েছে।"
বুধবার সাংবাদিকদের যোগেন্দ্র যাদব বলেন, আপ-এর বিবৃতির পর আমি এবং প্রশান্ত ভূষণ উত্তরে একটা চিঠি লিখেছি।

এই চিঠিতে, দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ঠেস দিয়ে যোগেন্দ্র যাদব বলেন, কেজরিওয়াল দিল্লিতে সরকার গঠনের জন্য কংগ্রেসের সঙ্গে চুক্তি করার চেষ্টা করেছিল। আমরা দলের লোকপালকে আমার ও প্রশান্ত ভূষণের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করার জন্যও জানিয়েছি।
উল্লেখ্য আপের শীর্ষ নেতৃত্ব, মনীশ সিসোডিয়া, গোপাল রাই, পঙ্কজ গুপ্তা এবং সঞ্জয় সিং যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে এঁরা ২ জন দিল্লি বিধানসভা নির্বাচনের সময় শান্তিভূষণের সঙ্গে মিলে আপকে হারানোর চেষ্টা করে, এবং দলনেতা অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেন।
আপের বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ত্রয়ী, অন্যান্য রাজ্য থেকে দলের কর্মীদের ডেকে দলের হয়ে প্রচার না করার পরামর্শ দেন। প্রশান্ত নিজে বলেন, আমি ব্যক্তিগতভাবে এবার দলের হয়ে প্রচার করব না। আপনারাও প্রচার করবেন না। দলের হারাটা প্রয়োজন। একমাত্র তাহলেই অরবিন্দ কেজরিওয়ালের যদি বুদ্ধি আসে। যখন দলের কর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে দলের জয় নিশ্চিত করতে চাইছেন তখন এরা তিনজন দলের হারের জন্য পরিশ্রম করছিলেন।
যদিও এই অভিযোগকে অস্বীকার করেছেন যোগেন্দ্র যাদব। তিনি বলেন, আসলে আমার, প্রশান্ত এবং শান্তিভূষণের বিরুদ্ধে কথা বলার জন্য কর্মীদের উপর শীর্ষ নেতৃত্ব চাপ সৃষ্টি করছে।












Click it and Unblock the Notifications