বিধানসভা নির্বাচন মাথায় রেখে আজ পাঞ্জাব যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল

বিধানসভা নির্বাচন মাথায় রেখে আজ পাঞ্জাব যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ৩ জুন : লোকসভা নির্বাচনে কুৎসিত হার ঝুলিতে এলেও আম আদমি পার্টির পক্ষে একমাত্র সুসংবাদ ছিল পাঞ্জাবের ৪টি আসনে জয়। এবার তাই পাঞ্জাবে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ একদিনের জন্য পাঞ্জাব সফরে যাচ্ছেন কেজরিওয়াল।

আম আদমি পার্টির এক নেতা জানিয়েছেন, তাঁরা দলের কর্মী, সদস্য এবং দলের সমর্খরদের সঙ্গে দেখা করবেন। তাঁদের সঙ্গে কথা বলবেন। দলের রাজ্য শাখার পুনর্বিন্যাস করা হবে। কিন্তু তার আগে দলের কর্মীদের সঙ্গে এবিষয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত নেবেন কেজরিওয়াল।

দলের প্রবীন নেতা মনীশ সিসোডিয়া এবং লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বি জারনিল সিং যিনি পশ্চিম দিল্লি কেন্দ্র থেকে হেরেছেন, তাঁরাও পাঞ্জাব সফরে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে যাচ্ছেন।

কেজরিওয়ালের এই পাঞ্জাব সফর অর্থবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনে একমাত্র পাঞ্জাব থেকেই সাফল্য পেয়েছে দল। লোকসভা নির্বাচনের এই সাফল্যই ধরে রাখতে কর্মীদের উজ্জীবীত করবেন আপ প্রধান।

লোকসভা নির্বাচন পাঞ্জাবের যে ৪টি আসনে জয়ী হয়েছে আপ তা প্রথমে হিসাবেই আননেনি আপ নেতারা। স্বভাবতই ফল প্রকাশের পর বিরোধী দলগুলির কাছে আপের এই সাফল্য যেমন অবাক করা ছিল ঠিক ততটাই বিস্ময় ছিল আপের কাছেও।

পাঞ্জাবের মোট ভোটের মধ্য আপের ভোট ভাগের শতকরা পরিমাণ ছিল ২৪.৪ শতাংশ। কংগ্রেস পাঞ্জাব থেকে পেয়েছে ৩ টি আসন। বিজেপি এখান থেকে পেয়েছেন ২টি আসন। এবং তাদের ভোট ভাগের শতকরা পরিমাণ ৮.৩৭ শতাংশ। এই রাজ্য থেকে সবথেকে এগিয়ে স্যাড। যারা পেয়েছে ৪ টি আসন, কিন্তু ভোটভাগের পরিমাণে এগিয়ে গিয়েছে কিছুটা। সামনেই পাঞ্জাবের বিধানসভা ভোট। সেখানে এই ধারাবাহিকতা আপ ধরে রাখতে পারে কি না তা একটা বড় চ্যালেঞ্জ অরবিন্দ কেজরিওয়ালের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+