বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের শক্তিপরীক্ষা ২ জানুয়ারি

দিল্লি বিধানসভার আসনসংখ্যা ৭০টি। নিরঙ্কুশ গরিষ্ঠতা পেতে দরকার ৩৬টি আসন। কিন্তু, আমআদমি পার্টির ঝুলিতে রয়েছে ২৮টি আসন। ফলে, ৮টি আসন পাওয়া কংগ্রেস অরবিন্দ কেজরিওয়ালকে বাইরে থেকে সমর্থন করছে। আইন অনুযায়ী, এমন সংখ্যালঘু সরকারকে বিধানসভায় ভোটুাভুটি মারফত নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হয়।
পয়লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে নবনির্বাচিত দিল্লি বিধানসভার অধিবেশন। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে সব বিধায়ক শপথ নেবেন। ২ জানুয়ারি শক্তি পরীক্ষায় কেজরিওয়ালরা পাশ করলে পরের দিনই নির্বাচিত হবেন স্পিকার এবং ডেপুটি স্পিকার। ৬ জানুয়ারি বিধানসভার অধিবেশনে ভাষণ দিতে আসবেন উপরাজ্যপাল নাজিব জঙ্গ।












Click it and Unblock the Notifications