কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হলে দুনিয়ার কেউ সৎ নন, সিবিআই তলবের পর মোদীকেও নিশানা

দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে সিআইডি। সোমবার তাঁকে তলব করা হয়েছে। তার আগে শনিবার এক সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট করে দিলেন, তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন, তবে দুনিয়ার কেউ সৎ নন।

কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন, যদি বিজেপি সিবিআইকে বলে থাকে আমাকে গ্রেফতার করতে তবে আমি কীভাবে অমান্য করি। কেজরিওয়াল বলেন, কোনো দুর্নীতি যখন হয়নি, তখন ভয় দেখিয়ে বলানো হচ্ছে নাম।

অরবিন্দ কেজরিওয়াল

শনিবার এক সাংবাদিক সম্মেলনে সেই ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান কেজরিওয়াল। কেজরিওয়ালের অভিযোগ, সিবিআই আপ বিধায়কের উপর অত্যাচার চালাচ্ছে যাতে পছন্দসই বিবৃতি পায়। তিনি দাবি করেন, ইডি ও সিবিআইয়ের আনা অভিযোগগুলি ভিত্তিহীন।

কেজরিওয়াল বলেন, ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে বলা হচ্ছে।। সেই ১০০ কোটি টাকাই নেই। আর তার কোনো প্রমাণ নেই। নিজেদের ইচ্ছামতো রটনা করছে, আর পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে। এর আগে উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকেও অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। এবার ডাকা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে।

অরবিন্দ কেজরিওয়াল

কেজরিওয়াল এই মর্মেই বলেন, যদি কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হন, তাহলে দুনিয়ার কেউ সৎ নন। কেজরিওয়ালের দাবি, বহু বিজেপি নেতা দুর্নীতিগ্রস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুর্নীতিগ্রস্ত। তিনি বলেন, পাঁচজন এমন ব্যক্তি রয়েছেন, যাঁদের আবগারি দুর্নীতির মামলায় গ্রেফতার করে অত্যাচার করা হয়েছে হেফাজতে।।

শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই তলবের পর দলের নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং টুইটারে বলেছেন, "অবশ্যই এই অত্যাচারের অবসান হবে। মিথ্যা অভিযোগ ধোপে টিকবে না। অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআইয়ের তলব করার বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি।

অরবিন্দ কেজরিওয়াল

গত ফেব্রুয়ারিতে সিবিআই দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে। দিল্লি আবগারি নীতি মামলায় আট ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি অপরাধমূলক ষড়যন্ত্র, ৪৭৭-এ ধারায় প্রতারণা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৭ ধারায় গ্রেফতার করা হয়েছিল।

গত বছরের জুলাই মাসে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা নতুন আবগারি নীতি মামলায় বেসরকারি মদ বিক্রেতাদের অযাচিত সুবিধা দেওয়ার অভিযোগে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন। পরে অগাস্টে সিবিআই দিল্লি-এনসিআর এবং পঞ্জাবের ২০টিরও বেশি জায়গায় অভিযান চালায়। অভিযান চলে মণীশ সিসোদিয়ার বাড়িতেও।

তার আগে সিবিআই ছাড়াও, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আবগারি নীতি মামলার বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বিভাব কুমারকে জিজ্ঞাসাবাদ করে। এই মামলায় আপ নেত্রী জেসমিন শাহকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+