'স্ত্রীর কাছ থেকেও এত প্রেম পত্র পাননি', লেফটেন্যান্ট গভর্নরকে কটাক্ষ কেজরিওয়ালের
'স্ত্রীর কাছ থেকেও এত প্রেম পত্র পাননি', লেফটেন্যান্ট গভর্নরকে কটাক্ষ কেজরিওয়ালের
ফের দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে নিশানা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি কটাক্ষ করে বলেছেন সারা জীবনে স্ত্রী কাছ থেকে তিনি এত প্রেমপত্র পাননি গত ৬ মাসে যত পত্র তিনি লেফটেন্যান্ট গভর্নর অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে পেয়েছেন। প্রথম থেকে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে খাড়াখাড়ি সম্পর্ক অরবিন্দ কেজরিওয়ালের।

ফের দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নর এবং কেজরিওয়ালের দ্বন্দ্ব প্রকাশ্যে। উৎসবের মরশুমেও পারদ চড়েছে সেই বিরোধ। লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। একের পর এক টুইটে তিনি বিদ্ধ করেছেন, েলফটেন্যান্ট গভর্নরকে। সামনেই আবার গুজরাটের বিধানসভা নির্বাচন তার আগে যে কেজরিওয়ালের উপরে চাপ বাড়বে তাতে কোনও সন্দেহ েনই।
ইতিমধ্যেই দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা হয়েছে। সেটাও লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশে সিবিআই তদন্ত হয়েছিল। তরপরেই সিবিআই তৎপর হয়। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই। মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু উদ্ধার করতে পারেনি সিবিআই।
তারপরেই বিস্ফোরক দাবি করেছিলেন মণীশ সিসোদিয়া। তিনি দাবি করেছিলেন তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য ৪০ কোটি টাকা দিতে চেয়েছিল বিজেপি। বিজেপি নাকি জানিয়েছিল তিনি বিজেপিতে যোগ দিলে ইডি সিবিআই বলে আর কিছুই হবে না তাঁর বিরুদ্ধে। কিন্তু তিিন রাজি হননি। এমনকী তাঁকে কেজরিওয়াল সরকার ভাঙার বিষয়ে টোপ দিয়েছিল বিজেপি। কেজরিওয়াল সরকারকে ভাঙতে পারলে তাঁকে মুখ্যমন্ত্রী করে দেওয়ার টোপ দেওয়া হয়েিছল। কিন্তু তাতে পাত্তা দেননি মণীশ সিসোদিয়া। যদিও সিসোদিয়ার এই দাবি খারিজ করে দেয় বিজেপি।
গুজরাতে ভোটে আপ সরকার গড়বে বলে হুঙ্কার দিয়েছে। ইতিমধ্যে ভোট প্রতিশ্রুতিও দিয়ে ফেলেছেন কেজরিওয়াল। তিিন প্রতিশ্রুতি দিয়েছেন,আপ গুজরাতে সরকার গড়লে প্রতিটি গরুর রক্ষণ বেক্ষণে প্রতিদিন ৪০ টাকা করে দেবে তার সরকার। দিল্লিতে আপ সরকারের বিরুদ্ধে সিবিআই তৎপরতা নিয়ে কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, গজরাতের ভোটে হারার ভয় পাচ্ছে বিজেপি। সেকারণেই এই সব করছে তারা।












Click it and Unblock the Notifications