Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি বিধায়ক কেন গ্রেফতার নন টাকা উদ্ধারের পরও, প্রধানমন্ত্রীকে নিশানা কেজরিওয়ালের

কেজরিওয়াল প্রধানমন্ত্রীর উদ্দেশে এই মর্মে প্রশ্ন করেন, কেন এই দ্বিচারিতা? এর কী উত্তর দেবেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি যে নোটটি লিখেছেন নিজের চুইটার হ্যান্ডেলে, তার শেষ লাইনেও রয়েছে তিক্ততার পরশ।

বিজেপি বিধায়কের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হল, তারপরও কেন গ্রেফতার হল না তাঁকে। এবার সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কর্নাটকের বিজেপি বিধায়ক মাদল বীরুপাক্ষপ্পা ঘুষের মামলায় আগাম জামিন পেয়ে গেলেন।

বিজেপি বিধায়ক কেন গ্রেফতার নন টাকা উদ্ধারের পরও, প্রধানমন্ত্রীকে নিশানা কেজরিওয়ালের

কোজরিওয়াল প্রশ্ন করেন, দিল্লির আবগারি নীতি বাতিল সংক্রান্ত মামলায় যদি উপমুখ্যমন্ত্রী গ্রেফতার হতে পারেন, তাহলে কেন গ্রেফতার হবেন বিজেপি বিধায়ক। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন। প্রধানমন্ত্রীকে একটি স্টিংয়িং নোট লেখেন তিনি। নোটের বিষয়- 'ঘুষের অভিযোগে একজন বিজেপি বিধায়কের জামিন'।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, মণীশ সিসোদিয়ার বাড়িয়ে অভিযান চালিয়ে কিছুই পাওয়া যায়নি। সিবিআই, ইডি তল্লাশি চালিয়ে ব্যর্য হয়ে সমস্ত ধারা প্রয়োগ করে গ্রেফতার করা হয়েছে। আর বিজেপি বিধায়কের বাড়ি থেকে প্রচুর নগদ উদ্ধার হয়েছে। তারপরও তাকে গ্রেফতার করা হয়নি। তিনি আবার আগাম জামিন পেয়ে গিয়েছেন।

কেজরিওয়াল প্রধানমন্ত্রীর উদ্দেশে এই মর্মে প্রশ্ন করেন, কেন এই দ্বিচারিতা? এর কী উত্তর দেবেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি যে নোটটি লিখেছেন নিজের চুইটার হ্যান্ডেলে, তার শেষ লাইনেও রয়েছে তিক্ততার পরশ। এখন নিশ্চয়ই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা আর বলবেন না।

গত সপ্তাহে বিজেপি বিধায়কের ছেলে ভি প্রশান্ত মাদলের কাছ থেকে আট কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘুষের মামলা নথিভুক্ত হওয়ার পরও বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হল না। এর আগে শনিবারও অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন, বিধায়কের ছেলেকে "পদ্মভূষণ" দিয়ে সম্মানিত করা হতে পারে।

অরবিন্দ কেজরিওয়াল কর্নাটকে নির্বাচনী এক সমাবশে ভাষণ দেওয়ার সময় বলেন, "মন্ত্রীর ছেলেকে ৮ কোটি টাকা পাওয়া গিয়েছে। কিন্তু তাঁকে গ্রেফতার না করে গ্রেফতার করা হল মণীশ সিসোদিয়াকে। এবার হয়তো ওই বিজেপি বিধায়ককে আগামী বছর পদ্মভূষণে ভূষিত করা হতে পারে।

এখানে উল্লেখ্য, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে দিল্লির মদ নীতির মামলায় সিবিআই গ্রেফতার করেছে। বর্তমানে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা সিবিআই তদন্তের সুপারিশ করার পরে বাতিল করা মদ নীতিতে দুর্নীতির অভিযোগের গ্রেফতারের দু'দিন পর তিনি দিল্লির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি জামিনের আবেদন করেছেন, শুক্রবার দিল্লির আদালতে সেই মামলার শুনানি হবে। তিনি এর আগে জামিনের জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট তাঁকে হাইকোর্টে যেতে বলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+