দেশের একজন শিক্ষিত প্রধানমন্ত্রী দরকার, সিসোদিয়া গ্রেফতারের পর মোদীকে খোঁচা কেজরির
দেশের একজন শিক্ষিত প্রধানমন্ত্রী দরকার বলে সওয়াল করলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে প্রধানমন্ত্রী জেলে পাঠানোর পর আমার ঠিক এইরকম উপলব্ধি হয়েছিল। মণীশ সিসোদিয়া গ্রেফতারের এতদিন পর মোদীকে মোক্ষম খোঁচা দিলেন কেজরিওয়াল।

কোজরিওয়াল বলেন, যেদিন প্রধানমন্ত্রী দিল্লিক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে জেলে পাঠিয়েছিলেন, সেদিন আমি অনুভব করেছি যে, শিক্ষার গুরুত্ব বোঝার জন্য দেশে একজন শিক্ষিত প্রধানমন্ত্রী থাকা দরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এভাবেই ঘুরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন।
আবগারি নীতি বাসিতের মামলায় আম আদমি পার্টির নেতা দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে ইডি। বিজেপির অঙ্গুলিহেলনেই সেই গ্রেফতারি হয বলে তাঁর অভিযোগ। এই বিষয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়েই তিনি বলেন, দেশের একজন 'শিক্ষিত প্রধানমন্ত্রী' প্রয়োজন।
বুধবার মধ্যপ্রদেশে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন। এই মধ্যপ্রদেশে বছরের শেষে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। কেজরিওয়াল এখানে সওয়াল করেন তাঁর দল এ রাজ্যে ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা দেবে।
এদিন মধ্যপ্রদেশের প্রচারসভায় দিল্লির মুখ্যমন্ত্রী আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেন, "মধ্যপ্রদেশের জনগণ কংগ্রেস এবং বিজেপি উভয়কেই যথেষ্ট সুযোগ দিয়েছে। তারা যথাক্রমে 45 এবং 30 বছর ধরে রাজ্য শাসন করেছে। এবার আপকে একটি সুযোগ দিন।
কেজরিওয়াল বলেন, দিল্লি ও পাঞ্জাবের মতো আমরা এ রাজ্যের জনগণকে বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষা এবং স্বাস্থ্য সুবিধা প্রদান করব। মহামারী চলাকালীন প্রধানমন্ত্রী যে সমস্ত উদ্যোগ নিয়েছিলেন, তা প্রমাণ দেয় প্রধানমন্ত্রী যদি কম শিক্ষিত হন তবে এমনটাই হয়। তাঁকে যে যা পরামর্শ দেয়, করোনাভাইরাসকে তাড়াতে সেটাই নিয়ে নেন প্রধানমন্ত্রী।
অন্যের পরামর্শ শুনে মানুষকে তা পালন করতে বাধ্য করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু করোনভাইরাস কি পালিয়েছে? তাই প্রধানমন্ত্রীর শিক্ষিত হওয়া প্রয়োজন। এদিন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের গ্রেফতারের বিষয়ে প্রধানমন্ত্রীর আরও সমালোচনা দরকার।
কেজরিওয়াল বলেন, যে দু'জন জাতীয় রাজধানীতে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বদলে দিয়েছেন তাঁদেরকেই গ্রেফতার করে সঠিক কাজ করেননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, "বিজেপির দর্শন হল আপনি যদি বিরোধী দলে থাকেন, তাহলে আপনার দুর্নীতি করার কথা নয়। তবে আপনি যদি বিজেপিতে যোগদান করেন তবে দুর্নীতি ন্যায্য হবে।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications