Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে সমন ED-র, INDIA জোটের বৈঠকের আগেই হাজিরার নির্দেশ
আবগারি দুর্নীতি মামলায় ফের তলব করা হল অরবিন্দ কেজরিওয়ালকে। এই নিয়ে দ্বিতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরার জন্য তলব করল ইডি। এর আগে কেজরিওয়ালকে তলব করে দীর্ঘ ৯ ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল।
আবগারি নীতি বদল করে কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছে কেজরিওয়াল সরকার এমনই অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই কেজরিওয়ালের ডেপুটিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে ইডি। মণীস সিসোদিয়া জেলে রয়েছেন এখন। এর আগে কেজরিওয়ালকে জেরা করলেও দুর্নীতির তেমন কোনও প্রমাণ পায়নি তদন্তকারীরা।

এই নিয়ে দ্বিতীয়বার তলব করা হল কেজরিওয়ালকে। নতুন করে শঙ্কার মেঘ আপের শিয়রে। লোকসভা ভোটের আগে বিরোধীদের এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে। ২১ ডিসেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
এদিকে আগামীকালই দিল্লিতে বসছে ইন্ডিয়া জোটের মেগা বৈঠক। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর তড়িঘড়ি ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছিল কংগ্রেস। কিন্তু সেই বৈঠকে অধিকাংশ বিরোধী দলের নেতাই থাকতে পারবে না বলে জানিয়েছিলেন। তারপরে সেই বৈঠক বাতিল করে ২০ ডিসেম্বর বৈঠক ডাকা হয়। কেজরিওয়ালেরও সেই বৈঠকে উপস্থিত থাকার কথা।
তার পরেই কেজরিওয়ালকে ইডির সমন ঘিরে জল্পনা বাড়ছে। এদিকে আজই অর্থাৎ সোমবারই দিল্লিতে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছেন। তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন। তারপরেই কেজরিওয়ালকে সমন ধরায় ইডি।
দিল্লিতে এখন একাধিক বিরোধী দলের নেতা রয়েছেন। আগামীকাল রয়েছে ইন্ডিয়া জোটের মেগা বৈঠক। সেই বৈঠকে তাবর েনতারা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। আগামীকালের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তেমন ভাল ফল করেনি কংগ্রেস। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে হার স্বীকার করতে হয়েছে কংগ্রেসকে। ২০২৪-র লোকসভা ভোটের আগে এটা বড় ধাক্কা কংগ্রেসে এবং বিরোধী শিবিরে তাতে কোনও সন্দেহ নেই। সেকারণেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।












Click it and Unblock the Notifications