Arvind Kejriwal-RSS: আরএসএস সমর্থন করে? মোহন ভগবতকে চিঠি কেজরিওয়ালের! জবাব দিল বিজেপি
Arvind Kejriwal-RSS: সামনেই দিল্লি নির্বাচন (Delhi Election 2025)। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। আর এর মধ্যেই বিজেপির বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ এনে আরএসএস প্রধানকে চিঠি লিখেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। চিঠিতে মোহন ভাগবতকে তাঁর প্রশ্ন, বিজেপির কেলেঙ্কারি কি সমর্থন করেন? আর তা এই চিঠি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
যদিও এহেন চিঠি নিয়ে আপ সুপ্রিমোকে পাল্টা বার্তা দিয়েছে বিজেপি। দিল্লির নির্বাচনের আগে নজর কারার চেষ্টা করছেন কেজরিওয়াল। 'পাবলিসিটি স্টান্ট' বলে আক্রমন শানিয়েছেন বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী (BJP national spokesperson Sudhanshu Trivedi)।

দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে দিল্লির রাজনীতি। খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা হতে পারে। আর তার আগেই দিল্লির রাজনীতিতে খেলা ঘোরাতে নেমে পড়েছে বিজেপি। শোনা যাচ্ছে, রাজধানীতে বিজেপির হয়ে ময়দানে নামতে পারে আরএসএস। যদিও এই বিষয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবকের তরফে কিছু বলা হয়নি।
তবে মোহন ভাগবাতকে লেখা চিঠিতে কেজরিওয়াল লিখেছেন, 'মোহন ভাগবতজি আমার প্রনাম নেবেন। আশা করি শারীরিকভাবে আপনি সুস্থ রয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে বিজেপির হয়ে আরএসএস ময়দানে নামছে। এটা কি সত্যি? দিল্লির মানুষ এই বিষয়ে জানতে চায়। যদি সত্যিই হয় তাহলে আরএসএস বিজেপির সমস্ত কেলেঙ্কারি সমর্থন করছে? চিঠিতে প্রশ্ন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
শুধু তাই নয়, দুটিও প্রশ্নও ছুঁড়ে দেন আরএসএস প্রধানের উদ্দেশ্যে। বলেন, ভোট কেনার জন্যে বিজেপি টাকা বিলোচ্ছে! মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হছে। আর এই সমস্ত কিছু আরএসএস কি সমর্থন করছে। আর এহেন চিঠির জবাব আরএসএস না দিলেও কড়া ভাষায় দিয়েছে বিজেপি। বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, কেজরিওয়ালের চিঠির কোনও গুরুত্ব নেই। শুধুমাত্র সংবাদমাধ্যমের নজর কাড়ার চেষ্টা করা হচ্ছে।
শুধু তাই নয়, রাজনৈতিক গিমিক বলেও মন্তব্য। বিজেপি নেতা বলেন, আপ নেতার উচিৎ এহেন রাজনৈতিক কৌশলের আড়াল না নিয়ে আরএসএসের কাজের বিষয়ে জানা উচিৎ। আরএসএস অনুমোদিত 'সেবা ভারতী' কীভাবে দলিত, বস্তিগুলিতে কাজ করে সের আদর্শ সেখা উচিৎ বলেও কেজরিওয়ালকে তীব্র আক্রমন বিজেপির।












Click it and Unblock the Notifications