জনগণের ক্ষোভ মেটাতে ১০ দিন সময় চাইলেন অরবিন্দ কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর: মানুষের পুঞ্জীভূত ক্ষোভ মেটাতে দশদিন সময় চাইলেন অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী পদে বসার পরদিনই জনতার মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

রবিবার সকালে প্রচুর মানুষ এসেছিলেন নতুন মুখ্যমন্ত্রীর কাছে। নানা সমস্য নিয়ে। সব শুনে তিনি বলেন, "আমি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। বুঝতেই পারছেন, সদ্য ক্ষমতায় এসেছি। দিন দশেক সময় দিন। আগে একটা সুসংহত ব্যবস্থা তৈরি করি। তার পর আপনাদের সমস্যার সমাধান করব।"

এদিন দিল্লি সরকারের অস্থায়ী কর্মচারীরা দেখা করেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। দাবি জানান, তাঁদের চাকরি পাকা করার। সহানুভূতির সঙ্গে কথা শোনার পাশাপাশি তাঁদের কাছ থেকেও কিছুদিন সময় চান তিনি। প্রসঙ্গত, নির্বাচনী ইস্তাহারে আমআদমি পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করা হবে। যাঁরা চুক্তির ভিত্তিতে সরকারের বিভিন্ন দফতরে কাজ করছেন, তাঁদের চাকরি স্থায়ী করা হবে। এখন তাই অস্থায়ী কর্মচারীরা আশায় বুক বেঁধেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+