Arvind Kejriwal: আম আদমি পার্টিই দেশকে বিজেপি মুক্ত করবে! সময় জানিয়ে দিলেন কেজরিওয়াল
Arvind Kejriwal: প্রত্যাশা মতোই দিল্লি বিধানসভায় বড় জয় অরবিন্দ কেজরিওয়ালের। সংখ্যাগরিষ্ঠ বিধায়কই আজ শনিবার দিল্লির আম আদমি পার্টি'র সরকারের পক্ষে ভোট দেন। ৫৪ জন বিধায়ক মুখ্যমন্ত্রী কেজরিকে সমর্থন জানিয়ছেন। আস্থাভোটে জয় পেলেও একাধিক জল্পনা রয়েছে। এদিন একাধিক আপ বিধায়ক অনুপস্থিত ছিলেন।
কিন্তু কেন? তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে দিল্লির রাজনীতিতে। এমনকি তাঁরাই আগামদিনে কেজরির (Arvind Kejriwal) গলার কাঁটা হবেন না তো? যদিও আস্থা ভোট শেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, আম আদমি পার্টির ৬২ জন বিধায়ক রয়েছেন। যাদের মধ্যে দুজন অর্থাৎ মনীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন জেলে রয়েছেন।

বাকিদের মধ্যে কেউ অসুস্থ আবার কেউ বাইরে রয়েছেন বলে এদিন মন্তব্য করেছেন কেজরিওয়াল (Arvind Kejriwal)। তবে আস্থাভোটে যে সমস্ত বিধায়করা এদিন উপস্থিত ছিলেন সবাই তাঁর পক্ষেই ভোট দিয়েছেন। তবে দেশের পক্ষে বিজেপি সবথেকে বড় বিপদ বলে এদিন মন্তব্য করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়, এ বারের ভোটে ওরা জিতলেও ২০২৯ সালে আপ দেশকে বিজেপি মুক্ত করবে।
যদিও এহেন মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এক নেতার কথায়, দুর্নীতিতে যুক্ত রয়েছে কেজরিওয়াল। আর তাই বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে তিনি সাড়া দিচ্ছেন না। এই অবস্থায় কেজরিওয়ালের মন্তব্য হাস্যকর বলে দাবি করছেন ওই বিজেপি নেতা।
বলে রাখা প্রয়োজন, , শুক্রবার আচমকাই আস্থাভোট নেওয়ার কথা জানান অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, বিজেপি সরকার ফেলে দেওয়ার ছক করছে। আপ বিধায়কদের কিনে সরকার ফেলে দেওয়ার ছক করছে বলেও মন্তব্য করেন কেজরিওয়াল।
শুধু তাই নয়, ৭ জন বিধায়ককে ২৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাবও বিজেপি দিয়েছে বলে অভিযোগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই অবস্থায় আস্থাভোট ছিল খুব গুরুত্বপূর্ণ। আর তাতে ১০০ পেয়েই পাশ করলেন কেজরি (Arvind Kejriwal)। যদিও বেশ কয়েকজনের বিধায়ক কিছুটা হলেও তাঁকে চাপে রেখেছে বলেই মত বিশ্লেষকদের।












Click it and Unblock the Notifications