গুজরাতের ভোটের দিন ঘোষণার পরেই বড় দাবি আপের, ভিডিও বার্তা কেজরিওয়ালের

গুজরাতের ভোটের দিন ঘোষণার পরেই বড় দাবি আপের, ভিডিও বার্তা কেজরিওয়ালের

বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন গুজরাতে ভোটের দিন প্রকাশ করেছে। ১ ডিসেম্বরে গুজরাতে নির্বাচন হবে ও ৮ তারিখে ফলাফল ঘোষণা করা হবে। গুজরাতের নির্বচনের দিন ঘোষণার কয়েক মিনিটের মধ্যেও আপ সুপ্রিমো আরবিন্দ কেজরিওয়াল গুজরাতি ভাষায় একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি একাধিক প্রতিশ্রুতি দেন। পাশাপাশি আপের তরফে একটি সাংবাদিক সম্মলন করা হয়। সেখানে জানানো হয়, গুজরাত নির্বাচনে জয়ী হবে আপ।

ভিডিও বার্তায় কী বললেন কেজরিওয়াল

ভিডিও বার্তায় কী বললেন কেজরিওয়াল

গুজরাতের নির্বাচনের দিন ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অরবিন্দ কেজরিওয়াল একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতে গুজরাতের বাসিন্দাদের উল্লেখ করে তিনি বলেন, ' আমি আপনাদের ভাই। আপনাদের পরিবারের অংশ আমি। আমি আপনাদের বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেব, রাজ্যের জনগণকে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে আপ ক্ষমতায় এলে। আমি আপনাদের অযোধ্যার রাম মন্দিরে নিয়ে যাবো।'

বিজেপির দুর্নীতি মোরবিতে সামনে এসেছে

বিজেপির দুর্নীতি মোরবিতে সামনে এসেছে

৩০ অক্টোবর মোরবিতে শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু ভেঙে যায়। সেখানে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সেতু সংস্কার নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। মোরবি দুর্ঘটনাকে হাতিয়ার করে আপ বিজেপির বিরুদ্ধে প্রচার করা শুরু করেছে। আপের তরফে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে গুজরাতে বিজেপি সরকার দুর্নীতি করে এসেছে। মোরবির ঘটনা তা প্রমাণ করছে। তিন দশক ধরে গুজরাতে বিজেপি শাসন করছে। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, গুজরাত নির্বাচনে আম আদমি পার্টির জয় হবে। চলতি বছরের শুরুতে পঞ্জাব বিধানসভা নির্বাচনে জয় আপকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।

গুজরাত জয়ে আশাবাদী আপ

গুজরাত জয়ে আশাবাদী আপ

গুজরাত নির্বাচনে ভোটের দিন ঘোষণার পরেই সাংবাদিক সম্মেলন করেন আপের প্রধান মুখপাত্র সৌরভ ভরদ্বাজ। তিনি বলেন, আমরা গুজরাত নির্বাচনে ৯০-৯৫টি আসনে জয়লাভ করব। যদি পরিস্থিতি এই রকম চলতে থাকে সেক্ষেত্রে ১৫০টি আসনেও আমরা জয়লাভ করতে পারি। আপ গুজরাত নির্বাচনে ১৮২টি আসনের প্রতিটিতে প্রার্থী দিয়েছে। ২০১৭ সালে গুজরাত নির্বাচনে অংশগ্রহণ করে আপ। যদিও গুজরাতে আগের নির্বাচনে একটি আসনেও আপ জয়লাভ করতে পারেনি।

প্রতিদ্বন্দ্বী নয় কংগ্রেস

প্রতিদ্বন্দ্বী নয় কংগ্রেস

কংগ্রেসের প্রচারের সেই রকম গতি নেই বলেও আপের প্রধান মুখপাত্র দাবি করেন। তিনি বলেন, গুজরাতে প্রধান বিরোধী দল আপ। যদিও বিধানসভার বিচারে কংগ্রেস। কিন্তু সৌরভ ভরদ্বাজ বলেন, কংগ্রেসের থেকে গুজরাতের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। তিনি দাবি করেন, কংগ্রেস ও বিজেপির গুজরাতে নিজেদের মধ্যে সমঝোতা রয়েছে। পাশাপাশি তিনি বলেন, গুজরাতে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার পরিষেবা দেওয়া হবে। দিল্লির মহল্লা ক্লিনিকের মতো ব্যবস্থা দেওয়া হবে গুজরাতে।

আপের গুজরাতে প্রচার

আপের গুজরাতে প্রচার

গুজরাত নির্বাচনের দিন ঘোষণার আগে আপ সুপ্রিমো বেশ কয়েকবার সফর করেছেন। গুজরাত সফরে কখনও কেজরিওয়ালের সঙ্গী হয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তো কখনও হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া। যদিও কংগ্রেস মনে করছে, গুজরাত নির্বাচনে মূল লড়াই বিজেপির সঙ্গে কংগ্রেসের হবে। অন্যদিকে, ২০১৭ সালের কথা স্মরণ করিয়ে বিজেপির তরফে দাবি করা হয়েছে, এবারেও গুজরাত নির্বাচনে আপ খাতা খুলতে পারবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+