Punjab vote 2022: বাংলার লক্ষ্মীর ভান্ডারের পথেই পাঞ্জাবে হাঁটবে 'আপ', ভোট প্রতিশ্রুতিতে আর কী চমক দিলেন কেজরি

Punjab vote 2022: বাংলার লক্ষ্মীর ভান্ডারের পথেই পাঞ্জাবে হাঁটবে 'আপ', ভোট প্রতিশ্রুতিতে আর কী চমক দিলেন কেজরি

মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার চালু হবে পাঞ্জাবে। আপ সরকার গড়লে পাঞ্জাবের সব মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেবে। এমনই প্রতিশ্রুতি গিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মোহালিতে ভোট প্রচারে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাঞ্জাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার কথাও বলেছেন তিনি। কেজরিওয়ালের দাবি আপ পাঞ্জবে সরকার গড়লে এতটাই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে সেখানে যে কানাডা থেকে ফিরে আসবেন যুবকরা। সেই সঙ্গে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

মহিলাদের মাসে মাসে টাকা

মহিলাদের মাসে মাসে টাকা

পাঞ্জাবে আপে ভোট প্রতিশ্রুতিতে ধরা পড়ল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বঙ্গে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করবেন তিনি। যে প্রকল্পে প্রত্যেক গৃহবধূ মাসে ৫০০ টাকা করে হাত খরচ পাবেন। এবার পাঞ্জাবেই বাংলার লক্ষ্মীর ভান্ডার মডেলে মেয়েদের মাসে মাসে ১০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেেছন আপ পাঞ্জাবে সরকার গড়লে মাসে মাসে ১০০০ টাকা করে দেবেন তিিন। ১৮ বছরের উর্ধ্বে সব মহিলাদের দেওয়া হবে এই টাকা।

কর্মসংস্থানের প্রতিশ্রুতি

কর্মসংস্থানের প্রতিশ্রুতি

মূলক কৃষি প্রধান রাজ্য পাঞ্জাব। সেই পাঞ্জাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন আপ ক্ষমতায় এলে যেভাবেই হোক রাজ্যে কর্মসংস্থান তৈরি করবে। পাঞ্জাবকে শিল্পবান্ধব করে গড়ে তুলবে বলে জানিয়েছেন তিনি। কানাডায় যে পাঞ্জাবের যুবকরা চলে যান কাজ করতে তারা এবার ফিরে আসবেন রাজ্যে। এমনই দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন রাজ্যে এতটাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবেন তিনি।

বিনামূল্যে বিদ্যুৎ

বিনামূল্যে বিদ্যুৎ

পাঞ্জাবে সরকার গড়লে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সেই সঙ্গে ১৬,০০০ মহল্লা ক্লিনিক তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতিমুক্ত সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়ে পাঞ্জাবে শান্তি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন যেভাবেই হোক পাঞ্জাবে শান্তি ফিরেয় আনবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরে ফের অশান্ত হয়ে উঠেছে পাঞ্জাব। মাদক, সন্ত্রাসবাদ ফের মাথাচারা দিয়েছে ভারতের এই সীমান্ত রাজ্যে।

কৃষকদের পাশে আপ

কৃষকদের পাশে আপ

পাঞ্জাবে শক্তিশালী বিরোধী পক্ষ আপ। তাঁর সঙ্গে কৃষকদের সমর্থন রয়েছে। কাজেই সুবিধাজনক অবস্থানে রয়েছে আপ। বিভিন্ন সমীক্ষা রিপোর্ট বলছে পাঞ্জাব সরকার গড়তে পারে আপ। কারণ কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকট রয়েছে। বিজেপিও সুবিধাজনক অবস্থানে নেই। এই দলাদলির মধ্যে আপ সুযোগ পেয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+