বিনামূল্যে তীর্থ ভ্রমণ! গোয়াবাসীকে ভোটপ্রতিশ্রুতি আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের
বিনামূল্যে তীর্থ ভ্রমণ! গোয়াবাসীকে ভোটপ্রতিশ্রুতি আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের
গোয়ায় বিধানসভা নির্বাচনে জিতলে সকলকে বিনামূল্য তীর্থ ভ্রমণ করানোর প্রতিশ্রিতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির সাফল্যের পর পাঞ্জাব এবং গোয়ার দিকে বিশেষ নজর দিয়েছেন আপ সুপ্রিমো। গোয়ায় গতবার ভাল ফল করেছিল আপ। সেই ধারা বজায় রাখতে আগে থেকেই ভোট প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন তিনি। উত্তর প্রদেশে একাধিক তীর্থক্ষেত্র রয়েছে। তবে শুধু উত্তর প্রদেশে নয় গোটা দেশেই একাধিক তীর্থ ক্ষেত্র বিনামূল্যে ভ্রমণ করানোর প্রতিশ্রুতি দিয়েছেন আপ সুপ্রিমো।

সামনেই গোয়ার বিধানসভা নির্বাচন। হাতে মাত্র কয়েকটা মাস সময় রয়েছে ভোটের। ইতিমধ্যেই সব রাজনৈতিক দল প্রারে ঝাঁপিয়ে পড়েছে। আপও গোয়ায় এবার ভাল ফল করতে মরিয়া। প্রথম দিনে গোয়া সফরে গিয়েই বড় ভোট প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন তিনি। গোয়ায় ক্ষমতায় এলে দেশের বিভিন্ন তীর্থযাত্রা বিনামূল্যে করাবে আপ এমনই প্রতিশ্রুতি দিয়েছেনআপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, অযোধ্যা, আজমেঢ় শরিফ, শিরডির মতো একাধিক তীর্থ কেন্দ্রে বিনামূল্যে সফর করাবে আপ সরকারকে এলে।
অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, অযোধ্যায় বিনামূল্যে গোয়া বাসীকে তীর্থ করানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হিন্দু ভোট ব্যাঙ্ক দখলে বড় প্রতিশ্রুতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে কেবল হিন্দু ভোট টার্গেট করে এগোননি তিনি। ক্রিশ্চান এবং মুসলিম ভোটারদেরও প্রতিশ্রুতি দিয়েছেন। কেজরিওয়াল বলেছেন আপ গোয়ায় ক্ষমতায় এসে ক্রিশ্চানদের তামিলনাড়ুর ভালানকান্নিতে বিনামূল্যে তীর্থযাত্রা করিয়ে আনবেন। এবং মুসলিমদের বিনামূল্যে আজমেড় শরিফ তীর্থভ্রমণ করানো হবে। তিনি আরও বলেছেন গোয়ার অনেকেই শিরডিতে যেতে পছন্দ করেন। আপ সরকার গড়লে শিরডিতে বিনামূল্যে সফর করাবেন।
একে একে সব রাজনৈতিক দলই গোয়ায় ঘাঁটি গাড়তে শুরু করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও গোয়া সফর করেছেন। সেখানে পার্টি অফিসও খুলেছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় তাঁর সফর কালেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন নাফিসা আলি এবং লিয়েন্ডার পেজ। গোয়ায় বাংলার উন্নয়ন প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকালেই গোয়ায় সফর করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একটি সভা থেকে তিনি তীব্র নিশানা করেছেন মোদী সরকার। জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন তিনি। ইউপিএ সরকারের আমলে আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম বেশি থাকলেও দেশে দাম বাড়েনি। সাধারণ মানুষের কথা ভাবতেন সরকার। অন্যদিকে এখন কিন্তু আন্তর্জাতিক বাজারে তুলনামূলক ভাবে অনেকটাই দাম কম তেলের। তারপরেও দেশে হু হু করে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম।












Click it and Unblock the Notifications