Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলার কিংপিন কেজরিওয়াল, আদালতে চাঞ্চল্যকর তথ্য ইডির

নির্ধারিত সময়েই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। ইডির আইনজীবী আদালতে কেজরিওয়ালের জামিনের বিরোধিতায় বলেছে, আবগারি দুর্নীতি মামলার কিংপিং দিল্লির মুখ্যমন্ত্রী।

আদালতে ইডির জানিয়েছেন পাঞ্জাব এবং গোয়ার নির্বাচনের জন্য ১০০ কোটি টাকা চেয়েছিলেন কেজরিওয়াল। আবগারি নীতি বদল করে কেজরিওয়াল এএসজি রাজুর কাছ থেকে ১০০ কোটি টাকা দাবি করেছিলেন। সেই সঙ্গে দিল্লির আবগার ব্যবসা যাতে রমরমিয়ে চলে তার জন্য তাঁর বাবাকে উদ্যোগী হতে বলেছিলেন কেজরিওয়াল।

arvind kejriwal

এমনকি কবিতার সঙ্গে হাত মিলিয়ে এই দুর্নীতি জমিয়ে তুলেছিলেন কেজরিওয়াল এমনই তথ্য পেশ করা হয়েছে আদালতে। তিনি বলেছেন বিচুবাবু তাঁর কাছ থেকে ১০ কোটি টাকা চেয়েছিলেন। এএসজি রাজু মঙ্গুটা রেড্ডির বয়ানে এই তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু জানিয়েছেন আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে কিংপিন বলে দাবি করেছেন।

আদালতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল দাবি করেছেন কেজরিওয়ালের জন্য বিজয় নায়ার ১০০ কোটি টাকা পেয়েছিলেন। তার মধ্যে ৪৫ কোটি টাকা ব্যবহার করা হয়েছিল গোয়ার নির্বাচনে। গতকালই ইডির পক্ষ থেকে জানানো হয়েছিল যে গোয়ার ভোটে বিপুল পরিমান টাকা হাওয়ালার মাধ্যমে ব্যবহার করা হয়েছিল।

আবগারি নীতি বদল করে শুধু ১০০ কোটি টাকাই দাবি করেনি কেজরিওয়াল আবগারি ব্যবসায়ীদের কাছ থেকে লাভের মোটা অংশও দাবি করেছিলেন তিনি। এমনকী সংবাদ মাধ্যমে একাধিক সাংবাদিককে কাজের সুযোগ করে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁদের ফ্রিলান্স হিসেবে বিভিন্ন নিউজ চ্যানেলে কাজের সুযোগ দেওয়া হতো। আম আদমি পার্টি তাঁদের মাসিক বেতন দিত বলে আদালতে জানিয়েছে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল।

এদিকে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনুসিংভি আদালতে দাবি করেছেনষ ইডি এখনও পর্যন্ত যা অভিযোগ করেছে তার সরাসরি কোনও প্রমাণ দিতে পারেনি। তিনি আরও জানিয়েছেন এই দুর্নীতির মামলায় যে ৮০ শতাংশ ব্যক্তিকে জেরা করা হয়েছে তারা কেউ কেজরিওয়ালের নাম সরাসরি করেনি। কাজেই একে কোনও ভাবেই কেজরিওয়ালকে এই দুর্নীতি কান্ডে কিংপিন বলে দাবি করা যায় না।

এদিকে আদালতে সওয়াল জবাবের মাঝেই বিপি লো হয়ে গিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের। তারপরেই তাঁকে কোর্টরুম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আদালতে নিয়ে আসার আগে কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করেছিল মেডিকেল টিম। গতকাল রাতে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+