লোকসভা ভোটে লড়বেন না অরবিন্দ কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ৫ জানুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন না অরবিন্দ কেজরিওয়াল। আমআদমি পার্টির অন্যতম নেতা যোগেন্দ্র যাদবের বক্তব্য খণ্ডন করে এ কথা জানিয়েছেন তিনি নিজেই।

যোগেন্দ্র যাদব গতকাল বলেছিলেন, তিনি অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান। এর পরই জল্পনা দানা বাঁধে যে, লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। এ ব্যাপারে অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন করা হলে তাঁর সহাস্য জবাব, "স্নেহবশত উনি এ কথা বলেছেন। কিন্তু, আমি লোকসভা ভোটে দাঁড়াচ্ছি না। আসলে রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী কিংবা অরবিন্দ কেজরিওয়াল এখানে গুরুত্বপূর্ণ নয়। এখন দেশে গুরুত্বপূর্ণ হল মুদ্রাস্ফীতি এবং দুর্নীতি। মানুষ এই দুই রোগের কারণে তিতিবিরক্ত।"

এদিকে, আমআদমি পার্টির আর এক নেতা প্রশান্তভূষণ জানান, যেখানে-যেখানে দলের সংগঠন তৈরি হয়েছে এবং ভালো লোক পাওয়া যাবে, লোকসভা ভোটে সেখানেই প্রার্থী দেওয়া হবে। চলতি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি প্রার্থীদের নাম ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+