Arvind Kejriwal Bail Case: বড় ধাক্কা! জামিন পেলেও তিহাড়েই রাত কাটাতে হবে কেজরিওয়ালকে

Arvind Kejriwal Bail Case: স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের! জামিন পেলেও এখনই তিহাড় মুক্তি হচ্ছে না। কেজরীওয়ালের জামিনে মুক্তি স্থগিত রাখল দিল্লি হাই কোর্ট। বৃহস্পতিবার কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে রাউস অ্যাভিউনিউ কোর্ট।

সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শুক্রবার সকালেই দিল্লি হাইকোর্টে (Delhi High Court) যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার বেঞ্চে জরুরি ভিত্তিতে (Arvind Kejriwal Bail Case) মামলার শুনানি হয়।

Arvind Kejriwal Bail Case

দীর্ঘ শুনানি (Arvind Kejriwal Bail Case) শেষে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনে মুক্তি স্থগিত রাখে। এদিন কোনও নির্দেশ দেয়নি বিচারপতি সুধীরকুমার জৈনের ডিভিশন বেঞ্চ। আগামী মঙ্গলবার কিংবা বুধবার এই বিষয়ে রায় জানাতে পারে দিল্লি হাইকোর্ট। নির্দেশ না পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে।

শুনানি শেষে এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী এসপি রাজু জানিয়েছেন, আদালত আমাদের আবেদনের উপর রায়দান স্থগিত রেখেছে। ফলে নির্দেশ না আসা পর্যন্ত কেজরিওয়ালের মুক্তির উপর স্থগিতাদেশ অব্যাহত থাকবে বলেই জানান ইডির আইনজীবী।

তিনি জানান, আশা করা হচ্ছে আগামী ২ থেকে চারদিনের মধ্যে এই বিষয়ে নির্দেশ (Arvind Kejriwal Bail Case) শোনাতে পারে বিচারপতি সুধীরকুমার জৈনের ডিভিশন বেঞ্চ। তবে জামিনের শুনানি পরে হবে বলে জানান আইনজীবী এসপি রাজু। এর মধ্যে সবপক্ষকে নোটিশ দেওয়ার কথা আদালত জানিয়েছে বলে জানান তিনি। এদিন মামলার শুনানিতে ইডির তরফে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়।

অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু জানান, নিম্ন আদালতে ইডির তরফে বেশ কিছু নথি জমা দেওয়া হয়। কিন্তু তা পর্যালোচনা করা হয়নি। একতরফা শুনেই আদালত কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছে বলে হাইকোর্টে এদিন অভিযোগ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

যদিও বেআইনি আর্থিক লেনদেনের কোনও প্রমাণ ইডি দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিতে পারেনি, পাল্টা সওয়াল করেন কেজরিওয়ালের আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে এবং দু'পক্ষের বক্তব্য শুনে দিল্লি হাইকোর্ট জামিন সংক্রান্ত আবেদনে রায় স্থগিত রাখে।

বলে রাখা প্রয়োজন, আবগারি মামলায় কেজরীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক নোটিশ দিলেও তা এড়িয়ে যান। এরপর গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়। ইডির হাতে গ্রেফতার হলেও মুখ্যমন্ত্রী পদেই রয়েছে কেজরি। মাঝে নির্বাচনের জন্য কয়েকদিন জামিন পেলেও গত কয়েকমাস ধরে তিহাড়ই কেজরিওয়ালের ঠিকানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+