দিল্লি নির্বাচনের রেশ গিয়ে পড়ল ট্রাম্পের ভারত সফরে! কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ কেজরিওয়ালের দল

২৪ ফেব্রুয়ারি দুই দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের দ্বিতীয় দিনে তাঁর থাকার কথা দিল্লিতে। দিল্লিতে এসে ট্রাম্পের এখানকার একটি স্কুলের পড়ুয়াদের সঙ্গে সময় কাটানোর কথা মার্কিন প্রেসিডেন্টের। সঙ্গে থাকবেন আমেরিকার ফার্স্ট লেডি। তবে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী মণীশ সিসোদিয়াকে। এমনই অভিযোগ তুলল আম আদমি পার্টি।

মণীশ সিসোদিয়ার চালু করা 'হ্যাপিনেস ক্লাস'-এ যাবেন মেলানিয়া ট্রাম্প

মণীশ সিসোদিয়ার চালু করা 'হ্যাপিনেস ক্লাস'-এ যাবেন মেলানিয়া ট্রাম্প

দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া একসময় রাজধানীর বেশ কিছু বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে 'হ্যাপিনেস ক্লাস' বা 'আনন্দের সঙ্গে পাঠ' চালু করেন। আর সেই ব্যবস্থাই নিজের চোখে দেখতে চান মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী। সেই মতোই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার মেলানিয়া ট্রাম্প বিশেষ অতিথি হিসাবে দক্ষিণ দিল্লির একটি সরকারি বিদ্যালয় পরিদর্শন করবেন। তিনি ঘণ্টাখানেক সময় ওই বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে ব্যয় করবেন।

মার্কিন ফার্স্ট লেডির ইচ্ছা মতো কেন্দ্র দিল্লির স্কুলে অনুষ্ঠান আয়োজন করে

মার্কিন ফার্স্ট লেডির ইচ্ছা মতো কেন্দ্র দিল্লির স্কুলে অনুষ্ঠান আয়োজন করে

মার্কিন ফার্স্ট লেডির ইচ্ছা মতোই কেন্দ্রীয় সরকার দিল্লিতে একটি স্কুল পরিদর্শনের অনুষ্ঠান আয়োজন করে। তবে যেই সরকারের হাত ধরে এই ব্যবস্থা এল সেই সরকারের প্রতিনিধিদের ডাকা হয়নি বলে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কেজরিওয়াল।

কী এই 'হ্যাপিনেস ক্লাস'?

কী এই 'হ্যাপিনেস ক্লাস'?

স্কুলছাত্রীদের মধ্যে থেকে স্ট্রেস কমানোর প্রয়াস হিসাবে বছর দুয়েক আগে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া হ্যাপিনেস ক্লাস নামের ওই পাঠক্রমটি চালু করেন। এই পাঠক্রমে ছাত্রছাত্রীদের নিয়মিত ৪০ মিনিট সময় ধরে ধ্যান এবং অন্যান্য ব্যায়াম ও খেলাধুলো করতে হয়।

কেজরিওয়াল এবং সিসোদিয়াকে বাদ দেওয়া হয় অনুষ্ঠান থেকে

কেজরিওয়াল এবং সিসোদিয়াকে বাদ দেওয়া হয় অনুষ্ঠান থেকে

আপের দলীয় সূত্র জানিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া কেন্দ্রীয় সরকার এই কর্মসূচিতে আমন্ত্রিত নন। যদিও এর আগে ঠিক ছিল মেলানিয়া ট্রাম্পকে কেজরিওয়াল ও সিসোদিয়াই আমন্ত্রণ জানাবেন সেই স্কুলে। তবে এই বিষয়টি বদলে যাওয়া ক্ষোভ প্রকাশ করা হয়েছে আম আদমি পার্টির তরফে।

দিল্লির স্কুল নিয়ে বিজেপি-আপ তরজা তুঙ্গে ওঠে নির্বাচনের সময়

দিল্লির স্কুল নিয়ে বিজেপি-আপ তরজা তুঙ্গে ওঠে নির্বাচনের সময়

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত হওয়া নির্বেচনে দিল্লির স্কুল নিয়ে কাদা মাখামাখি কম হয়নি দুই পক্ষের মধ্যে। যেখানে সরকারি স্কুলের উন্নয়নের কথা বলবে ভোট চেয়েছেন কেজরিওয়াল। সেখানে বিজেপি বিশেষ স্টিং অপারেশন করে দিল্লির স্কুলের বেহাল দশা তুলে ধরার চেষ্টা করেছে। তবে শেষ পর্যন্ত আবার বিপুল ব্যবধানে জয়ী হয়ে দিল্লির মসনদ দখল করেন কেজরিওয়াল। তবে রাজনৈতিক তরজা যে এখনও জারি তা এই ঘটনা থেকেই স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+