অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে ছোড়া হল প্লাস্টিকের বোতল! ফের নিশানা মোদী-ভূমে
অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে ছোড়া হল প্লাস্টিকের বোতল! ফের নিশানা মোদী-ভূমে
মোদী-রাজ্যে গিয়ে ফের আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে লক্ষ্য করে ছোড়া হল প্লাস্টিকের বোতল! গুজরাতের রাজকোটে গরবা অনুষ্ঠানে যোগ দিয়ে আক্রান্ত হলেন কেজরিওয়াল। ঘটনাটি ঘটেছিল খোড়ালধাম মন্দিরের গরবাস্থলে। আম আদমি পার্টির প্রধান যখন কর্মীদের সঙ্গে কথোপকোথনে ব্যস্ত ছিলেন, হঠাৎ তাঁর দিকে ছুটে আসে প্লাস্টিকের বোতল।

মোদী-রাজ্যে প্রচারে গিয়ে নিশানায় কেজরি
সামনেই ভোট গুজরাতে। তার জন্য মোদী-রাজ্যে প্রচার চালাচ্ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি যখন ভোট প্রচারের লক্ষ্যে সাধারণ মানুষের দিকে হাত নাড়ছিলেন, তখনই ঘটে অপ্রীতিকর ঘটনা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-সহ দিল্লির মুখ্যমন্ত্রী গুজরাতে দুদিনের সফরে ছিলেন। সাম্প্রতিক অতীতে তিনি একাধিকবার গুজরাত সফর করেন।

ধোড়ালধাম মন্দিরে গরবা অনুষ্ঠানে যোগ দিয়ে
দেশজুড়ে নবরাত্রি উদযাপনের মধ্যে দুদিনের সফরে গুজরাতে গিয়েছিলেন কেজরিওয়াল। সেখানে ধোড়ালধাম মন্দিরে গিয়ে সঙ্গীদের নিয়ে গরবা অনুষ্ঠানে যোগ দেন। রাজকোটের এই মন্দিরে তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বেশ কিছু দলীয় কর্মী-সমর্থকও তাঁদের সঙ্গে ছিলেন। সকলের সঙ্গেই অনুষ্ঠানে উপভোগ করছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অকস্মাৎ ঘটে যায় এই ঘটনা।

কেজরিকে লক্ষ্য করে ছোড়া হয় প্লাস্টিকের জলের বোতল
দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা অন্যমনস্ক হয়ে পড়েছিলেন কেজরিওয়াল। ঠিক সেইসময় পিছন দিক থেকে কেজরিকে লক্ষ্য করে ছোড়া হয় প্লাস্টিকের জলের বোতল। কেজরিওয়ালের সামনে এসে পড়ে বোতলটি। যিনি এই অপকর্মটি করেছেন, তাঁকে ধরা যায়নি। তার পরিচয় সম্পর্কে কিছু জানাও যায়নি। এই ঘটনা নিয়ে কিছু প্রতিক্রিয়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কেজরিওয়ালের মুখে কালি লাগানোর চেষ্টা হয়েছিল গুজরাতে
তবে এটাই প্রথমবার নয়, এর আগেও কেজরিওয়ালের মুখে কালি লাগানোর চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। চলতি বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন। পাঞ্জাবের ক্ষমতা দখলের পরে গুজরাতেও ভালো ফল করতে মরিয়া আম আদমি পার্টি। সেজন্য তারা প্রচারে জোর দিয়েছে। জনসভা থেকে মিটিং-মিছিল কিছুই বাদ দিচ্ছে না কেজরিওয়াল। নরেন্দ্র মোদীর গড় দখল করতে মরিয়া হয়ে তাঁরা বিভিন্ন মন্দিরেও ঘুরছেন, জনসংযোগ করছেন। সঙ্গে নিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে।

আম আদমি পার্টি ডিসেম্বরে ক্ষমতায় এলে
একটি সমাবেশে কেজরিওয়াল ঘোষণা করেন, আম আদমি পার্টি ডিসেম্বরে ক্ষমতায় এলে প্রতিটি গ্রামে সরকারি স্কুল তৈরি করবে। কচ্ছ জেলার প্রতিটি কোনায় নর্দমার জল পৌঁছে দেবে। তিনি আরও বলেন, তাঁর দল ক্ষমতায় এলে জনগণকে বিনামূল্য মানসম্মত চিকিৎসা প্রদান করবে। গুজরাতের ৩৩টি জেলার প্রতিটিতে অন্তত একটি করে সরকারি হাসপাতাল তৈরি করবে বলে জানান আপ সুপ্রিমো।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications