মমতার 'স্বপ্নের উড়ানে' ধাক্কা! ২০২৪-এর চিত্রনাট্যে অ্যাডভান্টেজ আপ সুপ্রিমো কেজরিওয়ালের
মমতার 'স্বপ্নের উড়ানে' ধাক্কা কেজরিওয়ালের! ২০২৪-এর চিত্রনাট্যে অ্যাডভান্টেজ আপ সুপ্রিমো কেজরিওয়ালের
দ্রুত বদলে যাচ্ছে ভারতীয় রাজনীতির (indian politics) চিত্রনাট্য। ২০১৪-র পরে যা মোদী (narendra modi) বনাম রাহুল (rahul gandhi) ছিল, ২০১৯-এর পর থেকে তা বদলাতে থাকে। কংগ্রেস (congress) ছিন্নভিন্ন হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সেই জায়গায় নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। পশ্চিমবঙ্গের বাইরে তাঁর জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু ২০২২-এর শুরুর বিধানসভা নির্বাচন (assembly election) তাঁকে পিছিয়ে দিল। সেই তুলনায় এগিয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (arvind kejriwal)। তবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (k chandrashekhar rao)।

জাতীয় রাজনীতিতে এগোলেন কেজরিওয়াল
দিল্লির বাইরে আপ পঞ্জাবের ক্ষমতা দখল করেছে। ১১৭ টি আসনের মধ্যে ৯২ টি পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। এর জেরে জাতীয় রাজনীতিতে খানিকটা এগিয়ে গিয়েছেন তিনি। অন্যদিকে গোয়ায় আপ দুটি আসন পেলেও তৃণমূল কিছু পায়নি। মনিপুরে ঘাসফুল শিবির ব্যর্থ। ফলে তুলনামূলক জমি হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে অপেক্ষা করতে হবে অরবিন্দ কেজরিওয়াল জাতীয় রাজনীতিতে কী পদক্ষেপ নেন তার ওপরে!

মমতা বনাম কেজরিওয়াল
বিভিন্ন রাজ্যে কংগ্রেস পিছিয়ে পড়ায় বিকল্প হিসেবে উছে আসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়ালের আপ জাতীয় পর্যায়ে লড়াই করেছিল এবার। পাঁচটি রাজ্যের মধ্যে উভয়েই দুটি করে রাজ্য বেছে নিয়েছিল। তৃণমূল বেছে নিয়েছিল গোয়া এবং মনিপুর। অন্যদিকে আপ বেছে নিয়েছিস গোয়া এবং পঞ্জাব। যেখানে কেজরিওয়ালের আপ গোয়ায় দুটি এবং পঞ্জাবে ৯২ টি আসন জয় করে অনেকটাই এগিয়ে গিয়েছে। গোয়ায় তৃণমূলের কোনও আসন না থাকলেও, মনিপুরে তারা আগেকার আসন ধরে রাখতে ব্যর্থ হয়েছে। যার জেরে জাতীয় পর্যায়ে 'ফাইটার দিদি'র 'দিল্লি যাত্রা'র পথে কোথাও যেন বাধা তৈরি হয়েছে। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে সুবিধা করতে না পেরে স্লোগানও যেন ম্রিয়মান হয়ে পড়েছে।

বিজেপি, কংগ্রেসের পরে আপ
পঞ্জাবে নির্বাচনী জয়ের পরে আরবিন্দ কেজরিওয়ালের আপ জাতীয় পর্যায়ে বিজেপি এবং কংগ্রেসের পরেই স্থান করে নিয়েছে। কেননা তারা দুটি রাজ্যে ক্ষমতায় রয়েছে। একটা সময়ে সিপিএম একসঙ্গে তিন রাজ্যে ক্ষমতায় থাকলেও, এই মুহূর্তে একটি রাজ্যে ক্ষমতায় রয়েছে। ফলে তারাই আপের অবস্থান থেকে পিছিয়ে পড়েছে।

সুযোগ কম কেসিআর-এর
একটা সময়ে আঞ্চলিক শক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কেজরিওয়াল এবং তেলেঙ্গানার কেসিআর-এর নাম উল্লেখ করা হত। এই মুহূর্তে কেজরিওয়াল কয়েক কদম এগিয়ে গিয়েছেন। আর আঞ্চলিক দল হিসেবে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি তেলেঙ্গানার মধ্যেই সীমাবদ্ধ। তাই কেসিআর জাতীয় পর্যায়ে মোদী বিরোধী বিকল্প তৈরির চেষ্টা করলেও তুলনায় তিনি পিছিয়ে পড়ছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জাতীয় দলের হাতছানি আপের সামনে
কোনও দলকে জাতীয় দলের মর্যাদা পেতে গেলে চারটি রাজ্যে রাজ্য দলের মর্যাদা পেতে হবে। না হলে সংসদীয় নির্বাচনে ছয় শতাংশ ভোট পেতে হবে। আপ ইতিমধ্যেই দিল্লি ও পঞ্জাবে ক্ষমতায় আসার নিরিখে সেখানকার রাজ্য দল। এছাড়াও গোয়ায় ২ টি আসনে জয় ছাড়াও, ছয় শতাংশের বেশি ভোট পাওয়ায় সেখানেও রাজ্য দলের মর্যাদা পেয়েছে। এই বছরে গুজরাত ও হিমাচল প্রদেশের নির্বাচন রয়েছে। এই দুই রাজ্যের কোনও একটি থেকে ছয় শতাংশ ভোট পেলেই তারা জাতীয় দলের স্বীকৃতি পাবে। তবে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জাতীয় দলের মর্যাদা আগেই পেয়ে গিয়েছে। এখন অপেক্ষা ভবিষ্যত ফলের।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications