Arvind Kejriwal: রাত-বিরেতে মুখ্যমন্ত্রীর বাড়িতে এজেন্সি হানা, তল্লাশি শুরু করেছে ইডি
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি তল্লাশি। আবগারি দুর্নীতি মামলায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে এই মামলায় ৮ বার কেজরিওয়ালকে নোটিস পাঠিয়েছিল ইডি।
আজই আবগারি দুর্নীতি মামলায় ইডির নোটিসের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দিল্লির মুধ্যমন্ত্রী। তার আগেই ইডি হাজির হয়ে গিয়েছে তাঁর বাড়িতে। ইডি বাড়িতে পৌঁছতেই সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে তাঁর আবেদনের শুনানির আর্জি জানিয়েছেন কেজরিওয়াল। মনে করা হচ্ছে মধ্যরাতেই শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে।

গ্রেফতার করা হতে পারে অরবিন্দ কেজরিওয়ালকে এমনই আশঙ্কা করছে আম আদমি পার্টি। সেকারণে তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। জানা গিয়েছে ইডির আধিকারীকরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেরা করছে। যথাযত সার্চ ওয়ারেন্ট নিয়েই ইডির আধিকারীকরা কেজরিওয়ালের বাড়িতে পৌঁছেছেন বলে জানা গিয়েছে।মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে অতিরিক্ত বািহনী মোতায়েন করা হয়েছে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে হাজির হয়েছেন মন্ত্রী মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এবং অতিশী। তাঁরা মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢোকার চেষ্টা করলেও পুলিশ তাঁদের বাঁধা দেয়। অন্যায় ভাবে তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন আম আদমি পার্টির দুই নেতা। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার পরিকল্পনা করছে ইডি এমনই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
এর আগে আবগারী দুর্নীতি মামলায় আম আদমি পার্টির একাদিক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে জানা গিয়েছে ইডি কেজরিওয়ালকে তাঁদের সদর দফতরে যাওয়ার কথা বলছে। ইডি তাঁকে সদর দফতরে কেজরিওয়ালকে জেরা করতে চাইছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। লোকসভা ভোটের আগে কেজরিওয়ালেকে গ্রেফতার করার চক্রান্ত করছে ইডি এমন অভিযোগ করেছেন আপ নেতা রাঘব চড্ডা।
আম আদমি পার্টির কর্মী সমর্থকরা ইতিমধ্যেই কেজরিওয়ালের বাড়ির সামনে হাজির হতে শুরু করেছেন। তাঁরা ইডির বিরোধিতায় স্নোগান দিচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে কেজরিওয়ালের বাড়ির চারপাশে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ। আম আদমি পার্টির কর্মী সমর্থকরা কেজরিওয়ালের বাড়ির সামনে বসে অবস্থান বিক্ষোভ শুরু করে দিয়েছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications