Arvind Kejriwal: ২৫ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে, CBI-র মামলায় নির্দেশ আদালতের

জামিন পেয়েও ছাড়া পেলেন না অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় আবার সিবিআইয়ের করা মামলায় ২৫ জুলাই পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে তাঁকে এমনই নির্দেশ দিয়েছে আদালত। আবগারি দুর্নীতি মামলার তদন্তে কেবল মাত্র ইডি নয় সিবিআইয়ের করা মামলাতেও গ্রেফতার হয়েছেন কেজরিওয়াল।

তিহাড় জেলে থাকাকালীনই সিবিআই তাঁকে গ্রেফতার করে। সেই মামলায় শুনানিতে আগামী ২৫ জুলাই পর্যন্ত আদালত কেজরিওয়ালকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সেকারণে সুপ্রিম কোর্টে জামিন পেলেও ছাড়া পাচ্ছেন না তিনি।

Arvind Kejriwal

সুপ্রিম কোর্ট যখন ইডির করা মামলায় কেজরিওয়ালকে জামিন দিয়েছে। ঠিক তখনই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট সিবিআইয়ের মামলায় কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ ২৫ জুলাই পর্যন্ত বা়ড়িয়ে দিয়েছে।২০২১-২২ সালে সিসিআই এই মামলাটি দায়ের করেছিল।

প্রসঙ্গত উল্লেখ্য সুপ্রিম কোর্ট আজ ইডিকে জানিয়েছে ৯০ দিন জেলে রয়েছেন কেজরিওয়াল। এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে তেমন কোনও পোক্ত প্রমাণ ইডি পেশ করতে পারেনি। কেবল জেরা করার জন্য কেজরিওয়ালকে আটকে রাখা যায় না আর। এদিন কেজরিওয়ালের হয়ে মামলা লড়ছিলেন অভিষেক মনু সিংভি। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। সেকারণে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিনে মুক্ত হলে মুখ্যমন্ত্রীর দফতরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

তবে সেই নির্দেশ কার্যকর হবে কেজরিওয়াল ছাড়া পেলে। আপাতত ২৫ জুলাই পর্যন্ত কেজরিওয়ালের ছাড়া পাওয়ার কোনও আশাই নেই। দিল্লির মুখ্যমন্ত্রী আদালতে অভিযোগ করেছিলেন যে ইচ্ছাকতভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুরোটাই রাজনৈতিক পরিকল্পনা করে করা হয়েছে।

দেখতে দেখতে ৯০ দিন পার হয়ে গিয়েছে জেলে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট আজ কেজরিওয়ালের জামিন মঞ্জুর কার সময় ইডির কাছে জানতে চেয়েছিলে যে জেরা করার জন্য জেলে আটকে রাখার কী প্রয়োজনীতা রয়েছে। তাতে ইডি জানায় কেজরিওয়াল প্রভাবশালী তাই তথ্য লোপাট করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+