Delhi Assembly Election 2025: গাড়ি-বাড়ি নেই, কমেছে বার্ষিক আয়! কত টাকার সম্পত্তি রয়েছে কেজরিওয়ালের?

Delhi Assembly Election 2025: ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে রয়েছে নির্বাচন। তার আগে বুধবার মনোনয়ন (Nomination) দাখিল করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। স্থাবর অস্থাবর মিলিয়ে কেজরিওয়ালের মোট ১.৭৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তবে কোনও নিজের নামে কোনও গাড়ি বা বাড়িই নেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বুধবার মনোনয়নে এমনটাই উল্লেখ করেছেন তিনি।

নিউ দিল্লি বিধানসভা আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরবিন্দ কেজরিওয়াল। মনোনয়নে তিনি জানিয়েছেন, তাঁর মোট অস্থাবর সম্পত্তির (Movable Properties) মূল্য ৩.৪৬ লক্ষ টাকা। যার মধ্যে ২.৯৬ লক্ষ টাকার ব্যাঙ্কের আমানত ও নগদ ৫০ হাজার টাকা রয়েছে।

arvind kejriwal

তবে স্থাবর সম্পত্তির (Immovable Properties) মধ্যে রয়েছে গাজিয়াবাদের ফ্ল্যাট। যার মূল্য ১.৭ কোটি টাকা। তবে কোথাও কোনও বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড, বিমা বা ফিক্সড ডিপোজিট নেই কেজরিওয়ালের। মনোনয়নে দেখানো হয়েছে, কেজরিওয়ালের বার্ষিক আয় বছরের সঙ্গে সঙ্গে কমে গিয়েছে।

২০২৩-২৪ অর্থবর্ষে কেজরিওয়ালের বার্ষিক আয় ৭.২১ লক্ষ টাকা উল্লেখ করা হয়েছে। অথচ ২০২০ তেই তাঁর বার্ষিক আয় ৪৪.৯০ লক্ষ টাকা উল্লেখ করা হয়েছিল। বিধায়ক হিসেবে যেটুকু ভাতা পান, সেটিই তার যাবতীয় আয় হিসেবে মনোনয়নে দেখিয়েছেন কেজরিওয়াল।

এদিকে, অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের (Sunita Kejriwal) মোট সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ২.৫ কোটি টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির মোট মূল্য ১ কোটি টাকা। যার মধ্যে রয়েছে ৩২০ গ্রাম সোনা। যার মূল্য ২৫ লক্ষ টাকা ও এক কিলো রুপো। যার মূল্য ৯২ হাজার টাকা।

সুনীতার স্থাবর সম্পত্তির মূল্য দেড় কোটি টাকা। যার মধ্যে গুরুগ্রামের বাড়িটি তার নামে রয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি হিসেবে পেনশন বাবদ বার্ষিক ১৪.১০ লক্ষ টাকা আয় করেন বলে মনোনয়নে জানিয়েছেন কেজরি জায়া।

কেজরিওয়াল দম্পতির মোট সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে ৪.২৩ কোটি টাকা। এর আগে ২০১৫ সালে ২.১ কোটি টাকা ও ২০২০ সালে ৩.৪ কোটি টাকার সম্পত্তি দেখিয়েছিলেন আপ সুপ্রিমো। এছাড়াও মনোনয়নে কেজরিওয়াল জানিয়েছেন তাঁর বিরুদ্ধে মোট ১৪টি ফৌজদারি অপরাধের মামলা বিচারাধীন রয়েছে। বুধবার মনোনয়ন দাখিলের আগে সস্ত্রীক হনুমান মন্দির ও বাল্মীকি মন্দিরে পুজোও দেন কেজরিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+