ভোল বদল : সোমনাথ ভারতীকে দলের বিড়াম্বনা বললেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : ভোল পাল্টে এবার দিল্লির প্রাক্তন আইনমন্ত্রী সোমনাথ ভারতীকে দলের বিড়ম্বনা হিসাবে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার পর থেকেই বেপাত্তা সোমনাথ ভারতী। হাইকোর্ট জানায়, পূর্ববর্তী মামলা থেকে এগুলি সামনে এসেছে যে, 'তিনি শুধুই বাড়িতে হিংস্র ও মারমুখী নন, জনগণের সামনেও তার ভাবমূর্তি সমা।'

ভোল বদল : সোমনাথ ভারতীকে দলের বিড়াম্বনা বললেন অরবিন্দ কেজরিওয়াল

এর পরেই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন ভারতী। তাঁর বিরুদ্ধে স্ত্রী গার্হস্থ্য হিংসা ও অত্যাচারের অভিযোগ তুলেছেন। এরপরই আজ সকালে অরবিন্দ কেজরিওয়াল টুইট করে বলেন, সোমনাথের আত্মসমর্পন করা উচিত। ও কেন পালিয়ে বেড়াচ্ছে? ও জেলে যেতে এত ভয় পাচ্ছে কেন? এবার ও ক্রমশই দল ও পরিবারের জন্য বিড়াম্বনা হয়ে দাঁড়াচ্ছে।

স্ত্রী লিপিকা মিত্রকে মারধর ও অত্যাচারের অভিযোগ রয়েছে সোমনাথ ভারতীর বিরুদ্ধে। লিপিকা অভিযোগ করেছেন একবার তাঁর শ্বাসরোধ করে তাঁকে খুনের চেষ্টা করেছিল ভারতী। তিনি যখন গর্ভবতী ছিলেন তখন কুকুর ডন-কে ভারতী লেলিয়ে দিয়েছিলেন তাঁকে আক্রমণ করার জন্য।

ভোল বদল : সোমনাথ ভারতীকে দলের বিড়াম্বনা বললেন অরবিন্দ কেজরিওয়াল

যদিও ভারতীর দাবি, এই সমস্ত অভিযোগ মিথ্যা। তিনি তা প্রমাণ করে ছাড়বেন। তিনি স্ত্রীকে খুব ভালবাসেন। কিন্তু তাঁর স্ত্রীকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে যাতে তাঁর ভাবমূর্তিকে কলুষিত করা যায়।

পুলিশ আদালতকে জানিয়েছে, ভারতীকে পুলিশ হেফাজতেই জেরা করতে হবে, এ সপক্ষে পুলিশের যুক্তি ভারতী শক্তিশালী ও প্রভাববিস্তারকারী ব্যক্তিত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+