দিল্লির রাজপথে বক্তৃতা অরবিন্দ কেজরিওয়ালের, পাল্টে ফেললেন মনোনয়ন জমার দিনক্ষণ
দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সোমবার দিল্লি বিধানসভা নির্বাচনের লড়াই করার জন্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা ছিল। তবে মনোনয়ন পত্র জমা দিতে না গিয়ে রোডশোতেই বক্তৃতা রাখার সিদ্ধান্ত নিলেন অরবিন্দ কেজরিওয়াল।
|
কী বলেন কেজরিওয়াল?
আজ তিনি রোডশোতে বলেন, 'আজ আমার মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। দুপুর তিনটের সময় আমার মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা ছিল। ৩টের সময়তেই অফিসটি বন্ধ হয়ে যায়। তবে আমি আমার রোডশোতে আশা আপনাদেরকে ছেড়ে কী করে যেতে পারি! আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজ নয়, বরং আমি আজ আপনাদের সঙ্গে থাকব।'
|
আজ মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল কেজরিওয়ালের
এর আগে এক বিবৃতিতে বলা হয় যে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের রোডশোটি পঞ্চকুইয়ান মার্গ হয়ে ইনার সার্কেল হয়ে কনাট প্লেসে যাবে এবং তারপরে আউটার সার্কেলের দিকে বাবা খড়াক সিং মার্গের দিকে যাবে। প্যাটেল চৌক মেট্রো স্টেশনের কাছে রোডশোটি শেষ হবে। কেজরিওয়াল জামনগর হাউজে এসডিএম কার্যালয়ে মনোনয়ন জমা দেবেন।
|
বাল্মীকি মন্দিরে কেজরিওয়াল
মনোনয়ন দাখিল করতে যাওয়ার আগে, দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির ঐতিহাসিক বাল্মীকি মন্দিরে গিয়ে ভগবান বাল্মীকির আশীর্বাদ প্রার্থনা করেন এবং তারপরে তিনি রোডশো শুরু করেন। মূলত মনোনয়ন জমার পাশাপাশি আম আদমি পার্টির শক্তি প্রদর্শন করার লক্ষ্যেই এই মনোনয়নের রোড শো।
|
'গ্যারান্টি কার্ড' প্রকাশ
এদিকে রবিবার ঘোষিত হয়েছে আম আদমি পার্টির 'গ্যারান্টি কার্ড'। যা দলের ইস্তেহারের ছোট সংস্করণ বলে মনে করা হচ্ছে। আম আদমি পার্টির তরফে ইতিমধ্যেই ভোট-অঙ্গনের পারদ চড়িয়ে স্লোগান তোলা হয়েছে,' আচ্ছে বিতে পাঁচ সাল, লগে রহো কেজরিওয়াল'।
|
কী কী প্রতিশ্রুতি ?
কেজরিওয়ালের গ্যারান্টি কার্ডে বলা হয়েছে, স্কুলের ফি কে নিয়ন্ত্রণ করতে থাকবে কেজরিওয়াল সরকার। রয়েছে দিল্লিতে ২৪ ঘণ্টা বিনামূল্যে জল আর বিদ্যুৎ পরিবহণের প্রতিশ্রুতি। সবচেয়ে কম দামে পরিবহন পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেজরিওয়াল। দিল্লির বায়ু দূষণ রোধ নিয়ন্ত্রণের কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মহিলাদের জন্য বিনামূল্যের বাস পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে 'গ্যারান্টি কার্ডে'। এছাড়াও রাজধানীকে আর্জবনা মুক্ত করার প্রতিশ্রুতিও রয়েছে কেজরিওয়ালের ১০ পয়েন্টের গ্যারান্টি কার্ডে। পরিষ্কার পানীয় জল সমস্ত দিল্লিবাসী পেতে চলেছেন বলেও গ্যারান্টি কার্ড বর্ণনা করছে।












Click it and Unblock the Notifications