৫৫০০ কোটি টাকায় ২৭৭ বিধায়ক কিনেছে বিজেপি! বিস্ফোরক দাবি অরবিন্দ কেজরিওয়ালের

৫৫০০ কোটি টাকায় ২৭৭ বিধায়ক কিনেছে বিজেপি! বিস্ফোরক দাবি অরবিন্দ কেজরিওয়ালের

৪০ বিধায়ককে কিনতে ৮০০ কোটি টোপ দিয়েছে বিজেপি, এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবার তিনি আর এক বিস্ফোরক অভিযোগ করলেন। একেবার হিসেব দিয়ে তিনি বুঝিয়ে দিলেন এখন পর্যন্ত বিজেপি কত জন বিধায়ক কিনেছে আর কত টাকা ব্যয় করেছে।

৫৫০০ কোটি টাকার বিধায়ক কিনেছে বিজেপি!

৫৫০০ কোটি টাকার বিধায়ক কিনেছে বিজেপি!

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার বলেন, আমরা গণনা করে দেখেছি, অন্য দলের টিকিটে জিতে বিজেপিতে এসেছেন মোট ২৭৭ জন বিধায়ক। অর্থাৎ ২৭৭ জন বিধায়ককে এখন পর্যন্ত কিনেছে বিজেপি। এখন যদি তারা প্রত্যেক বিধায়ককে ২০ কোটি করে টাকা দিয়ে থাকে, তবে এখন পর্যন্ত মোট ৫৫০০ কোটি টাকার বিধায়ক কিনেছে বিজেপি।

বিজেপির ঘোড়া কেনা-বেচায় মুদ্রাস্ফীতি বেড়েছে?

বিজেপির ঘোড়া কেনা-বেচায় মুদ্রাস্ফীতি বেড়েছে?

অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপির এই ঘোড়া কেনা-বেচার জন্যই মুদ্রাস্ফীতি বেড়েছে। কারণ তাঁরা সাধারণ মানুষের টাকায় বিধায়ক কিনেছে। সেই বিধায়ক কেনার জন্য অর্থ এখন সাধারণ মানুষের কাছ থেকে তুলছে মুদ্রাস্ফীতি ঘটিয়ে। দেশের সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে মুদ্রাস্ফীতির জ্বালায়।

বিজেপির ‘অপারেশন লোটাস’ ও বৃহত্তর ষড়যন্ত্র

বিজেপির ‘অপারেশন লোটাস’ ও বৃহত্তর ষড়যন্ত্র

বিজেপি তাদের অপারেশন লোটাস চালিয়ে যাচ্ছে গোটা ভারতজুড়েই। কাশ্মীর থেকে কন্যাকুমারী কোথাও তারা বাদ দিচ্ছে না। সম্প্রতি মহারাষ্ট্র সরকার ফেলেছে বিজেপি, তারপর ঝাড়খণ্ডের দিকে তাদের দৃষ্টি রয়েছে। এখন আবার তাদের নজর পড়েছে দিল্লিতে। দিল্লির আপ সরকারকে ফেলতে তারা বৃহত্তর ষড়যন্ত্র করেছে। এর মধ্যে বিজেপি অবশ্য বিহারে ধাক্কা খেয়েছে জোরদার।

আপের ৪০ জন বিধায়ক বিজেপির টার্গেটে?

আপের ৪০ জন বিধায়ক বিজেপির টার্গেটে?

বিজেপির পরিকল্পনা বুঝতে পেরে প্রতিরোধে নেমেছে দিল্লির আপ নেতৃত্ব। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের তাঁর বাড়িতে বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন। সেখানে ৭ জন বিধায়ক হাজির হননি। বাকিরা সবাই হাজির ছিলেন। এদিকে আপের ৪০ জন বিধায়ক বিজেপির টার্গেটে রয়েছে বলে জল্পনা।

বিধায়ক ভাঙাতে ২০ কোটি করে টাকার প্রস্তাব!

বিধায়ক ভাঙাতে ২০ কোটি করে টাকার প্রস্তাব!

সম্প্রতি আবগারি দুর্নীতির অভিযোগ মণীশ সিসোদিয়ার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাঠিয়েছিল কেন্দ্র। তারপরই ফুঁসে উঠেছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে অপারেশন লোটাসের ইঙ্গিত করে তিনি বিধায়ক ভাঙাতে ২০ কোটি করে টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আনেন।

আপের ৪০ বিধায়ক কিনতে বিজেপি ৮০০ কোটি!

আপের মোট ১২ জন বিধায়ক দাবি করেন, বিজেপির প্রতিনিধিরা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদেরকে দল ছেড়ে বেরিয়ে যেতে আর্জি জানিয়েছেন। টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল তাদের। আপের ৪০ বিধায়ক কিনতে বিজেপি ৮০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এখানে প্রশ্ন উঠেছে ওই বিপুল পরিমাণ টাকা তারা কোথা থেকে পাচ্ছে? এগুলো সব কালো টাকা বলে দাবি আপের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+