Arvind Kejriwal: বিশ্বাসঘাতকতা করেছেন মামা! মধ্যপ্রদেশে কাকার ওপরে বিশ্বাস রাখতে ৪ গ্যারান্টি কেজরিওয়ালের
মধ্যপ্রদেশে একজন মামা আছেন। তিনি তাঁর ভাগ্নে-ভাগ্নীদের সঙ্গে অনেক প্রতারণ করেছেন। কিন্তু এখন কাকাকে বিশ্বাস করপো, ওই মামাকে নয়।এদিন মধ্যপ্রদেশের সাতনায় গিয়ে এমনটাই বললেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি এদিন বিদ্যুৎ-শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে গ্যারান্টি দেন।
মধ্যপ্রদেশের সাতনার জনসভা থেকে কেজরিওয়াল নাম না করে কংগ্রেসকে নিশানা করেন। তিনি বলেন, পুরনো সরকারের সব কেলেঙ্কারি ও পুরনো মন্ত্রীদের আদায় করা করের টাকা তুলে নেওয়া হবে।

এদিন কেজরিওয়াল বলেন, একবার আপকে সুযোগ দিলে কংগ্রেস ও বিজেপি উভয়কেই ভুলে যাবেন। তিনি বলেন, দিল্লি ও পঞ্জাবের মানুষ বলেন, যে আপকে সামনের ৫০ বছরে কেউ হারাতে পারবে না। মধ্যপ্রদেশেও তিনি আপকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, আম আদমি পার্টি সৎ ও দেশপ্রেমিক মানুষের দল।
অরবিন্দ কেজরিওয়াল বলেন, শিশুদের ভবিষ্যৎ গড়তে চাইলে ও সুশিক্ষা দিতে চাইলে একটি দলই পারে। তিনি বলেন, ৭৫ বছরে কোনও দল নির্বাচনের আগে বলত না যে তারা শিশুদের জন্য স্কুল হাসপাতাল তৈরি করবে, তাই ভোট দিন।
রাজ্যের মানুষকে প্রতিশ্রুতি দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, মধ্যপ্রদেশে আপ ক্ষমতায় আসলে ৩০০ ইউনিট পর্যন্ত তা বিনামূল্যে পাওয়া যাবে। পাশাপাশি ২৪ ঘন্টা বিদ্যুতের গ্যারান্টি তিনি দিয়েছেন। তিনি এব্যাপারে দিল্লি ও পঞ্জাবের কথা উল্লেখ করেছেন।
শিক্ষা নিয়ে বলতে গিয়ে কেজরিওয়াল বলেছেন, মধ্যপ্রদেশে সরকারি স্কুল নষ্ট করে দিয়েছেন মামা। মধ্যপ্রদেশে প্রাইভেট স্কুলেও লুটপাট চলছে। যা বন্ধ করে দেওয়া হবে। অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করা হবে। তিনি বলেন দিল্লিতে এমন সরকারি স্কুল তৈরি করা হয়েছে, যে চারলক্ষ শিশুর অভিভাবক বেসরকারি স্কুল থেকে নাম তুলে নিয়ে সরকারি স্কুলের সঙ্গে যুক্ত করেছেন।
স্বাস্থ্য নিয়ে বলতে গিয়ে কেজরিওয়াল বলেন, দিল্লিতে ওষুধ থেকে পরীক্ষা সবই বিনামূল্যে দেওয়া হয়। এমন কী বিনামূল্য ২০ লক্ষ টাকা মূল্যের চিকিৎসা করা হয়। তিনি আশ্বাস দিয়ে বলেছেন মধ্যপ্রদেশের প্রতিটি গ্রামে মহল্লা ক্লিনিক তৈরি করা হবে। সেখানে সব চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
দিল্লিতে কর্মসংস্থান প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল বলেন, তাঁর সরকার সেখানে দুই লক্ষ সরকারি চাকরি দিয়েছে। বেসরকারি ক্ষেত্রে ১২ লক্ষ চাকরি তৈরি করা হয়েছে। পঞ্জাবে দেড় বছরে ৩১ হাজার চাকরি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেছেন, মধ্যপ্রদেশেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে এবং যতক্ষণ না পর্যন্ত তা করা যাবে, প্রত্যেকটে তিন হাজার টাকা করে বেকার ভাতা দেওয়া হবে।
এছাড়াও এদিন অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি প্রবীণদের জন্য বিনামূল্যে তীর্থযাত্রার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications