একেবারে মোদী-গড়ে দাঁড়িয়ে কেজরিওয়ালের হুঁশিয়ারি, 'কংগ্রেস শেষ হয়ে গিয়েছে'
সামনেই গুজরাত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে একেবারে মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক শক্তিগুলি! তবে পুরোপুরি ভাবে রাজনৈতিক শক্তি দিয়ে মোদী-শাহ গড়ে ঝাঁপিয়ে পড়েছেন কেজরিওয়াল। একের পর এক র্যালি, মিটিং করার সিদ্ধান্ত নিয়েছে
সামনেই গুজরাত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে একেবারে মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক শক্তিগুলি! তবে পুরোপুরি ভাবে রাজনৈতিক শক্তি দিয়ে মোদী-শাহ গড়ে ঝাঁপিয়ে পড়েছেন কেজরিওয়াল। একের পর এক র্যালি, মিটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর সেই লক্ষ্যেই দুদিনের গুজরাত সফরে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
আর সেখানেই আজ মঙ্গলবার স্থানীয় একটি হলে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেজরি। আর সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস ইস্যুতে প্রশ্ন করা হয় তাঁকে। আর সেখানেই স্পষ্ট জবাব, কংগ্রেস শেষ হয়ে গিয়েছে! কোনও ভিত্তি নেই বলেও মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রীর।

বিরোধী জোটও প্রশ্নের মুখে
যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। লোকসভার আগে কংগ্রেস কর্মীদের চাঙ্গা করতে ভারত জড়ো যাত্রার ডাক দিয়েছে কংগ্রেস। আর সেই লক্ষ্যে গোটা দেশজুড়ে হাঁটছেন খোদ রাহুল গান্ধী। যদিও কংগ্রেসের এই কর্মসূচি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। আর এর মধ্যেই কংগ্রেস শেষ হয়ে গিয়েছে বলে অরবিন্দ কেজরিওয়ালের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুধু তাই নয়, ২৪ এর লক্ষ্যে বিজেপি বিরোধী জোটও প্রশ্নের মুখে পড়তে চলছে বলেই মত রাজনৈতিক মহলের।

ওদের নিয়ে প্রশ্ন করা বন্ধ করুন
বলে রাখা প্রয়োজন, গুজরাতের টাউন হলে আজ কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন কেজরিওয়াল। এদিকে সাংবাদিকরা কংগ্রেসের দায়িত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কংগ্রেস শেষ। ওদের নিয়ে প্রশ্ন করা বন্ধ করুন বলেও মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রীর। বলে রাখা প্রয়োজন, গুজরাত বিজেপির অন্যতম শক্ত গড়। দীর্ঘদিন ধরে গুজরাত আগলে রেখেছে বিজেপি। সেখানেই এবার থাবা বসাতে চলেছে আম আদমি পার্টি। তা কার্যত রুখে দেওয়াটা বড় চ্যালেঞ্জ সে রাজ্যের বিজেপি নেতাদের কাছে।

অটো চালকের বাড়িতে কেজরি
বলে রাখা প্রয়োজন, অরবিন্দ কেজরিওয়াল আহমেদাবাদের একজন অটো চালকের কাছে তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন এবং গভীর রাতে তিনি খাবারের জন্য তার বাড়িতে পৌঁছেছিলেন। তবে তা ঘিরেই একেবারে টানটান উত্তেজনা তৈরি হয়। অহমেদাবাদ পুলিশের সঙ্গে একেবারে উত্তেজনাতে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালকে অটোচালক বিক্রম দন্তানীর বাড়িতে যেতে বাধা দেয় আহমেদাবাদ পুলিশ। সুরক্ষার কারণ দেখিয়ে সেখানে যেতে দেওয়া হয় না। যদিও পরবর্তীকালে একেবারে কড়া নিরাপত্তার মধ্যে ওই অটো চালকের কাছে পৌঁছন মুখ্যমন্ত্রী। এবং তাঁর বাড়িতে খাওয়ারও খান। সঙ্গে ছিলেন গুজরাতের আম আদমি পার্টির নেতৃত্ব।












Click it and Unblock the Notifications