দম থাকলে... দিল্লি নির্বাচনের প্রাক্কালে বিজেপিকে খোলা চ্যালেঞ্জ অরবিন্দ কেজরিওয়ালের!
নির্বাচনের বাকি আর মাত্র ৪ দিন। তার আগে মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের জন্যে ইস্তেহার প্রকাশ করল আম আদমি পার্টি। ইস্তেহার প্রকাশ করেন অরবিন্দ কেজরিওয়াল নিজে। জানা গিয়েছে ইস্তেহারের খসড়া তৈরি করেছেন অতিশি, জ্যাসমিন শাহ এবং প্রাক্তন কংগ্রেস সাংসদ ও আইপিএস আধিকারিক অজয় কুমারের তদারকিতে। এদিকে নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেই বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কী কী রয়েছে আপ-এর ইস্তেহারে
জল ও বায়ুদূষণে দেশের রাজধানীর স্থান সবার ওপরে। সেই দিকটির দিকে নজর দিয়ে দূষণমুক্ত দিল্লি গড়ে তোলা, স্বচ্ছ পানীয় জলের প্রিশ্রুতি দিয়েছে আপ। তাছাড়া উচ্চমানের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, বাড়ি পর্যন্ত রেশন সরবরাহ, ১০ লক্ষ প্রবীণ নাগরিককে বিনামূল্যে তীর্থযাত্রা করার সুবিধার কথাও রয়েছে ইস্তেহারে। বিজেপি ও কংগ্রেসের ইস্তেহার প্রকাশের পর শেষ দফায় নিজেদের ইস্তেহার প্রকাশ করে।

বিজেপিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের
এদিকে ইস্তেহার প্রকাশ করে কেজরিওয়াল প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, বুধবার দুপুর ১টার মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করুন। বিজেপি সেটি না করলে প্রয়োজনে খোলা বিতর্ক করতে রাজি বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে রাখলেন কেজরিওয়াল। এর আগে কেজরিওয়াল অভিযোগ করেছিলেন যে রাজনৈতিক ফআয়দা তুলতেই শাহিনবাগ বিক্ষোভকে ইচ্ছাকৃত ভাবে বাঁচিয়ে রেখেছেন অমিত শাহ। অমিত শাহকে তোপ দেগে তিনি প্রশ্ন করেন, 'উনি এত শক্তিশালী ও প্রভাবশালী মানুষ। তাহলে একটা রাস্তা কী করে খুলতে পারছেন না তিনি?'

অমিত শাহকে আক্রমণ করে কেজরিওয়াল
অমিত শাহকে আক্রমণ করে কেজরিওয়াল বলেন, 'তিনি যদি ভাবতেন যে তিনি শাহিনবাগের বিক্ষোভকারীদের তুলে দিয়ে ওই জায়গাটিকে মুক্ত করবেন তা করতে পারতেন না? তা নয়। আসলে তিনি শাহিনবাগকে ইস্যু করে দিল্লির নির্বাচন লড়তে চান। কেননা বিজেপির কাছে আর কোনও ইস্যু নেই।'

কেজরিওয়ালের গ্যারান্টি কার্ড
এর আগে কেবলমাত্র 'কেজরিওয়াল কা গ্যারান্টি কার্ড' প্রকাশ করেছিলেন কেজরিওয়াল। সেই কার্ডে পাঁচ বছরে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ এবং বিনামূল্যে ২০,০০০ লিটার জলের গ্যারান্টির কথা বলা হয়েছিল। প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে বাস চলাচল এবং বিনামূল্যে তীর্থযাত্রার পরিকল্পনাও থাকছে ছিল সেই কার্ডে।












Click it and Unblock the Notifications