কড়া নিরাপত্তায় সপরিবারে ভোট দিলেন কেজরিওয়াল, মহিলা ভোটারদের দিলেন বিশেষ বার্তা
কড়া নিরাপত্তায় সপরিবারে ভোট দিলেন কেজরিওয়াল, মহিলা ভোটারদের দিলেন বিশেষ বার্তা
সকাল সকাল সপরিবারে বুথে গিয়ে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিভিক লাইন বুথেই ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দিতে যাওয়ার আগে দিল্লির মহিলা ভোটারদের টুইটে বিশেষ বার্তা দিয়েছেন আপ সুপ্রিমো।
|
ভোট দিলেন কেজরিওয়াল
দিল্লির সিভিক লাইনে নিজের বুথে গিয়ে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন তাঁর পরিবার। কড়া নিরাপত্তার মধ্যেই ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে আপের জয়ের সম্ভাবনার কথাই জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ভোট দিতে যাওয়ার আগে মা-বাবা- আশীর্বাদ নিয়েছেন তিনি। ভোট ঘোষণার প্রথম দিন থেকেই কড়া নিরাপত্তায় কেজরিওয়ালকে সবরকম ভাবে কোনঠাসা করেছে বিজেপি। কিন্তু সমীক্ষা বলছে জনপ্রিয়তায় মোদীর থেকে কয়েক ক্রোশ এগিয়ে রয়েছেন কেজরিওয়াল।

মহিলা ভোটারদের বার্তা
ভোট শুরু হওয়ার আগেই দিল্লির মহিলা ভোটারদের টুইটে বিশেষ বার্তা দিয়েছেন আর সুপ্রিমো। টুইটে তিনি লিখেছেন, যেভাবে মহিলারা ঘর সামলানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। যেভাবে তাঁরা ঘর পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন। ঠিক সেই ভাবেই দিল্লির নির্নায়কের ভূমিকায় আসুন। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে ভোট দিন। কারণ দিল্লির মহিলা ভোটাররাই সুনিশ্চিত করতে পারে ক্ষমতায় কে আসবে। তাঁরাই দিল্লির বিধানসভা ভোটের অন্যতম ডিসাইডিং ফ্যাক্টর।

মহিলা ভোটাররাই নির্নায়ক
২০১৫ সালের বিধানসভা ভোটে দিল্লির যে ২০টি বিধানসভা কেন্দ্র আপ সবচেয়ে বেশি ভোট পয়েছিল, সেই ২০টি বিধানসভা কেন্দ্রেই মহিলা ভোটার ছিল সর্বাধিক। যেখানে মহিলা ভোটাররা কম ভোট দিয়েছেন সেখানে আপ কম ভোট পেয়েছে। কাজেই দিল্লিতে জিততে হলে মহিলা ভোটারদের ভোট যে ভীষণ ভাবে প্রয়োজন সেটা জানেন আপ সুপ্রিমো।












Click it and Unblock the Notifications