Arvind Kejriwal: কেজরির জেলমুক্তিতে কাঁটা, দিল্লি হাইকোর্টে জামিনের বিরোধিতায় আবেদন ED-র

আজই জামিনে মুক্তি পাওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সকাল থেকে তোরজোর শুরু হয়ে গিয়েছিল তিহার জেলে। কিন্তু হঠাৎ করেই তা থমকে গেল ইডির জন্য। কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে সাত সকালে দিল্লি হাইকোর্টে হাজির হয়ে যায় ইডি।

দিল্লি হাইকোর্টে ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁদের আর্জি শুনতে চায়নি। কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল ইডি। কিন্তু গতকাল রাউস অ্যাভিনিউ কোর্ট সেই আর্জি খারিজ করে দেয় এবং কেজরিওয়ালকে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে। সেই জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে সকালেই আর্জি জানায় ইডি।

Arvind Kejriwal

এখন দিল্লি হাইকোর্টে ইডির আবেদনের শুনানি চলছে। কাজেই শুনানি শেষ না হওয়া পর্যন্ত কেজরিওয়ালকে জেল থেকে ছাড়া যাবে না বলে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। গতকাল কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে ইডি দাবি করেছিল আবগারি দুর্নীতি মামলায় ১০০ কোটি টাকা নিয়েছিলেন কেজরিওয়াল। সেটি হাওয়ালার মাধ্যমে গোয়া নির্বাচনে ব্যবহার করেছিল আম আদমি পার্টি।

দিল্লি হাইকোর্টে বিচারপতি সুধীর কুমার এবং বিচারপতি দৌদেজারা বেঞ্চে মামলার শুনানি চলছে। যতক্ষণ না ইডির আর্জির শুনানি শেষ হচ্ছে ততক্ষণ কেজরিওয়ালকে মুক্ত করা যাবে না। রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশে ততক্ষণ মান্যতা দেওয়া যাবে না বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। এদিকে আমআদমি পার্টির কার্যালতে গতকাল রাত থেকেই উল্লাশ শুরু করে দিয়েছেন দলীয় কর্মী সমর্থকরা।

রাউস অ্যাভিনিউ কোর্টের রায় বেরনোর পরেই কেজরিওয়ালের বাড়ির সামনে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করতে শুরু করেছিলেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। তাঁরা দাবি করেছিলেন মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে কেজরিওয়ালকে। সত্যিটা ঠিক প্রকাশ্যে আসবে। এদিকে আজ বিকেল চারটে নাগাদ তিহাড় জেলে যাওয়ার কথা কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল এবং অন্যান্য নেতাদের।

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল। এর আগে ৯ বার ইডি হাজিরা এড়িয়েছেন কেজরিওয়াল। তারপরে কেজরিওয়ালের বাড়িতে তল্লাশিতে হাজির হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তাঁকে গ্রেফতার করা হয়। কেজরিওয়ালের বিরুদ্ধে আবগারি দুর্নীতিতে সরাসরি যোগ থাকার দাবি করেছে ইডি। তাদের কাছে নাকি তার প্রমাণও রয়েছে। এই মামলায় ভোট দেওয়ার জন্য জামিনে মুক্তি পেয়েছিলেন কেজরিওয়াল। ২ জুন তাঁকে ফের আত্মসমর্পণ করতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+