দূষণ নিয়ে হরিয়ানা ও পাঞ্জাবের ঘাড়ে দোষ চাপিয়ে দিল্লির স্কুলে মাস্ক বিলি কেজরির

শুক্রবার সকাল আটটায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৫৯। এদিকে দিল্লির দূষণের জন্য পাঞ্জাব ও হরিয়ানাকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সুপ্রিমকোর্টের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই দিওয়ালিতে রাজধানীতে চলেছিল দেদার আতস বাজির রমরমা। আর এর জেরে চলতি মরসুমে সর্বাধিক দূষণমাত্রার সাক্ষী হল দিল্লি। শুক্রবার সকাল আটটায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৫৯। এদিকে দিল্লির দূষণের জন্য পাঞ্জাব ও হরিয়ানাকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ দূষণ থেকে স্কুলের ছাত্রদের বাঁচাতে স্কুলের ছাত্রদের মাস্ক বিলি করেন তিনি। দিল্লি সরকার স্কুলগুলির জন্য ৫০ লক্ষ এন৯৫ মাস্ক কিনেছে বলে জানান তিনি।

দিল্লিতে বাতাসের মান সঙ্কটজনক স্তরে

দিল্লিতে বাতাসের মান সঙ্কটজনক স্তরে

চলতি বছর এই প্রথমবার দিল্লিতে বাতাসের মান সঙ্কটজনক স্তরে নেমে গেল। ২০১৯ সালেরই জানুয়ারি মাসে শেষবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পাঞ্জাব ও হরিয়ানার জন্যই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। আজ কেজরিওয়াল অভিযোগ করেন, "খট্টর ও ক্যাপ্টেন সরকার চাষিদের স্টাবল পোড়াতে বাধ্য করছে। গত মানুষ পঞ্জাব ও হরিয়ানা ভবনে বিক্ষোভ দেখিয়েছে সরকারের বিরুদ্ধে। মানুষ শ্বাস নিতে পারছে না। আমরা সরকারি ও বেসরকারি স্কুলের প্রতি পড়ুয়াকে দুটি করে মাস্ক দিচ্ছি।"

বায়ুদূষণের কবল থেকে ক্ষুদেদের বাঁচাতে জারি নির্দেশিকা

বায়ুদূষণের কবল থেকে ক্ষুদেদের বাঁচাতে জারি নির্দেশিকা

গতকালই বায়ুদূষণের কবল থেকে ক্ষুদে পড়ুয়াদের বাঁচাতে জারি করা হয়েছিল সরকারি নির্দেশিকা। সমস্ত সরকারি,সরকারি সাহায্যপ্রাপ্ত, ও সরকারি অনুমোদিত বিদ্যালয়গুলিতে ওই নির্দেশিকা পাঠিয়ে স্কুলের বাইরের সমস্ত কার্যকলাপ ও খেলাধুলা থেকে ছাত্রছাত্রীদের বিরত রাখতে বলা হয়েছে।

দূষণের প্রভাব ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচেও

দূষণের প্রভাব ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচেও

এদিকে, ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচেও পড়েছে দূষণের প্রভাব। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে আসা বাংলাদেশের ক্রিকেটাররা দূষণের কারণে বেশ সমস্যায় পড়ছেন বলে জানা গিয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের জন্যেও মাস্কের ব্যবস্থা করছে তাদের টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে বালাদেশের ক্রিকেটাররা যখন অনুশীলন করছিলেন, তখন বাতাসের মানের সূচক ছিল ৪০০-র উপরে। যা 'খুবই খারাপ' স্তরের মধ্যে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+