Arvind Kejriwal: সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার, কেজরিওয়ালের জামিনের আবেদন নিয়ে নিম্ন আদালতে ছুটলেন আইনজীবী
আর কয়েক ঘণ্টার মধ্যেই কেজরিওয়ালকে আদালতে পেশ করবে ইডি। তার আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিনের আর্জি প্রত্যাহার করলেন কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি নিম্ন আদালতে জামিনের আর্জি জানিয়েছেন বলে জানা গিয়েছে।
কারণ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে কেজরিওয়ালকে। কাজেই নিয়ম অনুযায়ী সেখানেই জামিনের আর্জি জানাতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। জানা গিয়েছে দুপুর আড়াইটে নাগাদ অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে।

গতকাল রাতে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় ৯ বার কেজরিওয়ালকে হাজিরার নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কোনওবারই তিনি হাজিরা দেননি। গতকাল দিল্লি হাইকোর্টে তাঁর জামিনের আর্জি খারিজ করে দিলেই ইডি হাজির হয়ে যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে। সন্ধে সাড়ে ৬টা থেকে টানা তল্লাশি চালায় ইডি।
২ ঘণ্টা কেজরিওয়ালকে জেরা করার পরে তাঁকে গ্রেফতার করে ইডি। রাতেই তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে নিয়ে আসা হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয় কেজরিওয়ালকে। রাতেও দফায় দফায় জেরা চলেছে কেজরিওয়ালের। রাতেই সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানিয়েছিলে কেজরিওয়ালের আইনজীবি। কিন্তু রাতে জরুরি শুনানি হয়নি। তার পরে সকালেও সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে জামিনের আর্জি জানানো হয়।
কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই আবেদন শুনতে রাজি হননি। তিনি তিন বিচারপতির স্পেশাল বেঞ্চে পাঠিয়ে দেন সেই আবেদন। তিন বেঞ্চের আবেদন জানানোর আগেই কেজরিওয়ানের আইনজীবী সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার করে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। কারণ এবার জামিন পেতে হতে নিম্ন আদালতেই আবেদন করতে হবে।
এদিকে আবার উডির পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। একতরফা যাতে শুনানি আটকানো যায় তার জন্য ক্যাভিয়েট দাখিল করা হয়। আড়াইটে নাগাদ রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে কেজরিওয়ালকে। যাতে তিনি জামিন না পান সেকারণে সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি।












Click it and Unblock the Notifications